চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্ট বাংলাদেশ গঠনে যুবসমাজকে স্মার্ট হতে হবে: যুব উন্নয়ন মহাপরিচালক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 11, ডিসেম্বর 2023
in বাংলাদেশ
A A
বাংলাদেশের যুব উন্নয়ন মহাপরিচালকের পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে সবার আগে যুবসমাজকে স্মার্ট হতে হবে বলে মন্তব্য করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান।

তিনি বলেন, দেশের মোট জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশ যুব, যারা জাতীয় উন্নয়নের ধারক বা বাহক। তাদের সরকারের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানার পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন হতে হবে।

রোববার ১০ ডিসেম্বর সকালে রাজধানীর যুব ভবনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও মহান বিজয়ের মাস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ‘শান্তি ও উন্নয়নে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘দুর্নীতি, কুপমুন্ডকতা থেকে বেরিয়ে আসতে যুবসমাজকে সাহসী ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়তে যুবসমাজকে একযোগে দেশের উন্নয়নে কাজ করতে হবে।’ যুবসংগঠকদেরকে সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড বাস্তবায়নসহ ক্রীড়া কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকের অপব্যবহার রোধ, সন্ত্রাসবাদ, যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

ড. গাজী মোঃ সাইফুজ্জামান বলেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমে বৈচিত্র্য আনা হয়েছে। যুগোপযোগী প্রশিক্ষণ কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। যুবনারীদের ক্ষমতায়নসহ যুব নেতৃত্ব সৃষ্টি ও সার্বিকভাবে যুব কল্যাণার্থে আইন, বিধি ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে, জাতীয় যুব কাউন্সিল গঠন এবং যুব ঋণের প্রক্রিয়া সহজ করা হয়েছে। ’

সেমিনারে সভাপতিত্ব করেন যুগ্ম সচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) খোন্দকার মো. রুহুল আমিন। স্বাগত বক্তব্য দেন জনাব মো. আ. হামিদ খান, পরিচালক (প্রশাসন)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আতিকুর রহমান, উপপরিচালক (প্রশাসন), এবং মূখ্য আলোচক ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) এম এ আখের।

সেমিনারে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি অবিচল থাকতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জাতীয় যুব কাউন্সিলের সভাপতি, যুব উদ্যোক্তা, আত্নকর্মী এবং যুব সংগঠনের নেতারা।

Tags: যুব উন্নয়ন অধিদপ্তরস্মার্ট বাংলাদেশ
Previous Post

রেজা কিবরিয়ার রিটে গণঅধিকারের নিবন্ধন প্রশ্নে হাইকোর্টের রুল

Next Post

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও বিসিএস একাডেমি’র কর্পোরেট স্বাস্থ্য চুক্তি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও বিসিএস একাডেমি’র কর্পোরেট স্বাস্থ্য চুক্তি

উড়োজাহাজে মোবাইলের ফ্লাইট মোড চালু করার জন্য মোবাইল ফোনের স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

কী হবে যদি উড়োজাহাজে মোবাইলের "ফ্লাইট মোড" চালু না করা হয়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT