চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের প্রথম স্বকার্যকর সফটওয়্যার তৈরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 17, মার্চ 2024
in তথ্যপ্রযুক্তি
A A
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা বিশ্লেষণের জন্য কম্পিউটার স্ক্রিনের সামনে বসা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা ধরনের উদ্ভাবন করে যাচ্ছে তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

এবার এআই সফটওয়্যার প্রকৌশলী নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কগনিশন। তাদের এই প্রোগ্রামের নাম- ডেভিন।

কগনিশনের দাবি, এটিই বিশ্বের প্রথম এআই সফটওয়্যার প্রকৌশলী। তারা এই প্রোগ্রামটির নাম দিয়েছে ডেভিন। এত দিন কোনো ওয়েবসাইট তৈরি বা ভিডিও তৈরির জন্য পুরোপুরি কোনো প্রোগ্রামের ওপর নির্ভর করা সম্ভব ছিল না।

এ কাজে প্রতিষ্ঠানের কোনো কর্মীকে হাত লাগাতে হতো। কিন্তু কগনিশনের তৈরি ডেভিন নামের প্রকৌশলী নিজে থেকে স্বয়ংক্রিয়ভাবে তার বুদ্ধিমত্তা ব্যবহার করে কোড লেখা, ত্রুটি ঠিক করার কাজ করতে পারে। এরপর সে কোডকে ওয়েবসাইট ও ভিডিওতে রূপ দিতে সক্ষম।

এআই নিয়ে কাজ করা আমেরিকার কগনিশন নামের একটি ল্যাবের গবেষকেরা বলছেন, ডেভিন হচ্ছে ক্লান্তিহীন ও দক্ষ সহকর্মী। একজন সাধারণ দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার যা করতে পারে, সেও তা করার সক্ষমতা রাখে। এ ছাড়া এটি নিজের মতো করে কাজ করার ক্ষমতাও রাখে।

গত বছর মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট, গিটহাব ও ওপেন এআই মিলে কোপাইলট নামের একটি চ্যাটবট তৈরি করেছিল।

চ্যাটবট হলো একধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠন করা হয়; অর্থাৎ এটি এমন একধরনের চ্যাট ইন্টারফেস, যেখানে আগে থেকেই প্রোগ্রামিংয়ের সাহায্যে বিভিন্ন তথ্য যুক্ত করা হয়। যেগুলোর মাধ্যমে সে পরবর্তী সময়ে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে।

কোপাইলটের ওপর ভিত্তি করেই ডেভিন নামের সফটওয়্যার উন্নয়নের সহকারী এ প্রকৌশলীকে তৈরি করা হয়েছে। একে সফটওয়্যার উন্নয়নের সহকারীর পরবর্তী স্তর হিসেবে তুলে ধরেন এর নির্মাতারা।

ডেভিন নামের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সবচেয়ে বড় সুবিধা হলো একে বাড়তি নির্দেশ দিতে হয় না। একটি কমান্ড দিলেই তা পুরোপুরি একটি ওয়েবসাইট বা সফটওয়্যার প্রোগ্রামে রূপ দিতে পারে।

এতে করে সফটওয়্যার প্রকৌশলীদের অনেক সময় বেঁচে যায়। স্বয়ংক্রিয়ভাবে কোনো কাজ সম্পাদন বা কোড লেখা ছাড়াও এটি নিজে থেকেই পুরো সফটওয়্যার প্রকল্প শেষ করতে পারে।

যে যে দক্ষতা আছে ডেভিনের
মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারবে, এমন পরিকল্পনা নিয়েই বাজারে আনা হয়েছে এআই ইঞ্জিনিয়ার ডেভিনকে। সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে বিশেষ সুবিধাগুলো এ এআই ইঞ্জিনিয়ার দিতে পারে সেগুলো হলো-

১। কোডিং, বাগ ফিক্স করা
২। সিঙ্গেল প্রম্পট দিয়ে ওয়েবসাইট বানানো
৩। রিয়েল টাইম আপডেট
৪। ফিডব্যাক দেয়া
৫। ডিজাইনিং

Tags: কৃত্রিম বুদ্ধিমত্তাবিশ্বের প্রথম
Previous Post

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন আজ

Next Post

জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post
প্রধানমন্ত্রী ও দুই নারী শ্রদ্ধা জানাচ্ছেন জাতির পিতার প্রতিকৃতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

উত্তেজনাপূর্ণ বিস্ফোরণ, ধ্বংসস্তূপের পাশে খালি জমি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার ভ্যাকুয়াম বোমা হামলায় ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT