চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কার উদ্যোগ বাস্তবায়নে বিশ্বব্যাংক সহায়তা অব্যাহত রাখবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 অপরাহ্ন 23, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও আফ্রিকা প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক আবদুলায়ে সেক বিদায়ী সাক্ষাৎ করেছেন। এসময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ বাস্তবায়নে বিশ্বব্যাংক তার সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দেন আবদুলায়ে সেক।

আজ সোমবার ২৩ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আবদুলায়ে সেক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আগামী জানুয়ারিতে বিশ্বব্যাংক থেকে অবসরে যাচ্ছেন।

অধ্যাপক ইউনূস বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে ভৌত অবকাঠামো, জলবায়ু সহিষ্ণুতা, সেবা পদ্ধতি ডিজিটালাইজেশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাখাতের উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ খাতে সহায়তা করায় আবদুলায়ে সেককে ধন্যবাদ জানান।

আবদুলায়ে সেক প্রধান উপদেষ্টাকে জানান, গত ১৯ ডিসেম্বর বিশ্বব্যাংক প্রায় ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে, যার মাধ্যমে বাংলাদেশকে জলবায়ু-সহিষ্ণুতা ও টেকসই পরিবেশ উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম নগরীর স্বাস্থ্য, পুষ্টি এবং পানি ও পয়ঃনিষ্কাশন সেবার মানন্নোয়নে ব্যয় করা হবে।

বাংলাদেশে সবুজ অর্থায়ন ও নগর উন্নয়নে গতকাল রোববার বিশ্বব্যাংকের সঙ্গে ৯০০ মিলিয়ন ডলারের দু’টি ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে। এর মধ্যে একটি চুক্তির আওতায় কক্সবাজার থেকে পঞ্চগড় পর্যন্ত অর্থনৈতিক করিডোর বরাবর জলবায়ু-সহিষ্ণু এবং নারী-বান্ধব অবকাঠামো নির্মাণের মাধ্যমে নগর উন্নয়ন করা হবে। অন্য চুক্তির আওতায় ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা দেওয়া হবে, যা চলতি মাসের মধ্যে জাতীয় কোষাগারে ছাড় করা হবে।

১৯৭২ সাল থেকে বাংলাদেশে বিশ্বব্যাংকের উন্নয়ন সহায়তা প্রায় ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশের অগ্রযাত্রায় উল্লেখযোগ্য অবদান রেখেছে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং শিক্ষা ও স্বাস্থ্যখাত এবং দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়নে অবদান রাখছে।

প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকের বিদায়ী আবাসিক পরিচালকের সুস্থ-সুন্দর অবসর জীবন এবং তার পরিবারের জন্য সুস্বাস্থ্য কামনা করেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tags: প্রধান উপদেষ্টাবিশ্বব্যাংক
Previous Post

জাহাজে ডাকাতের হামলার ঘটনায় সর্বশেষ যা জানা গেল

Next Post

প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ

Next Post
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার ফোনালাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ

স্বর্ণের বার ও গহনা, স্বর্ণের দাম কমার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কমেছে স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT