চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল ম্যাপে পথ দেখায় যে নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 অপরাহ্ন 19, জুন 2023
in আন্তর্জাতিক
A A
নারী গুগল ম্যাপে পথ দেখাচ্ছে, মোবাইলের স্ক্রিনে মানচিত্র ও পিন চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তার কোথাও গাড়ি নিয়ে আটকে পড়েছেন বা কোন দিকে যাবেন বুঝতে পারছেন না এমন সময় গাড়ি বা স্মার্ট ফোনের গুগল ম্যাপই যেন সবার আশা-ভরসার প্রতীক। গন্তব্যের নাম লিখলেই পথ চিনে পৌঁছানো যায় ঠিকানায়। এক শান্ত, সুস্পষ্ট নারীকণ্ঠ পথ চিনিয়ে নিয়ে যাবে গন্তব্যে। সেই নারীকণ্ঠ অতি পরিচিত হলেও তার নাম এবং পরিচয় অনেকেরই অজানা।

জিপিএসে যে নারীকণ্ঠ শুনতে পাওয়া যায়, তা ক্যারেন এলিজাবেথ জ্যাকবসেনের। তিনি ‘দ্য জিপিএস গার্ল’ নামেও পরিচিত। ক্যারেনের জন্ম অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ম্যাকয়ে। সাত বছর বয়স থেকেই তিনি গান লিখতেন এবং গাইতেন। কুইন্সল্যান্ড কনজারভেটরিয়াম গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে স্নাতক হওয়ার পর পিয়ানো নিয়ে পড়াশোনা করেন তিনি।

 

ছোটবেলা থেকেই গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন ক্যারেন। সেই স্বপ্ন চোখে নিয়েই ২০০০ সালে অস্ট্রেলিয়া থেকে আমেরিকার নিউইয়র্কে পাড়ি দেন তিনি।

গুগল ম্যাপে পথ দেখায় নারী বক্তা, বাংলাদেশের সংবাদ ও তথ্যের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়িকা হিসেবে সুযোগ পাওয়ার আশায় আমেরিকায় বিভিন্ন প্রযোজনা সংস্থায় পড়ে থাকতেন ক্যারেন। ২০০২ সালে ক্যারেনের কাছে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করার প্রস্তাব আসে। এই কাজ নিয়ে ক্যারেনের মধ্যে সে রকম কোনো উত্তেজনা না থাকলেও তিনি কাজটি করতে রাজি হয়ে যান। এরপর কণ্ঠশিল্পী হিসেবে অডিশন দেন ক্যারেন। ওই কাজের জন্য নির্বাচিতও হন তিনি।

 

গুগল ম্যাপে পথ দেখায় যে নারী, সুন্দর দৃশ্যের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকার এক সংবাদ মাধ্যমে ক্যারেন বলেন, যে সংস্থার হয়ে আমি অডিশন দিতে গিয়েছিলাম, সেই সংস্থা এমন একজন কণ্ঠশিল্পীকে খুঁজছিল যে অস্ট্রেলিয়ার নাগরিক হলেও আমেরিকায় বসবাস করে। সব কিছুই আমার সঙ্গে মিলে গিয়েছিল। আবার আমার কণ্ঠ তাদের পছন্দ হয়েছিল।

ক্যারেন আরও বলেন, ওই সংস্থা এমন একটা কণ্ঠ চাইছিল, যা শান্ত, সামঞ্জস্যপূর্ণ এবং স্পষ্ট। আর সেই কারণেই আমাকে কাজটি দেওয়া হয়।

বাংলাদেশের নারী বক্তা গুগল ম্যাপে পথ দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারেনকে জানানো হয়, তার কণ্ঠ জিপিএসে ব্যবহার করা হবে। এরপর তার আর খুশির অন্ত ছিল না। ধীরে ধীরে ওই কাজের প্রতি তার আগ্রহও বাড়ে। জিপিএসে ব্যবহৃত হবে এমন একাধিক ইংরেজি শব্দবন্ধ ক্যারেনের কণ্ঠে রেকর্ড করে ওই সংস্থা। প্রায় ৫০ ঘণ্টা ধরে সেই রেকর্ডিং চলে।

কাজের মধ্যে চার ঘণ্টা বিশ্রাম পেতেন ক্যারেন। তারপর আবার রেকর্ডিং প্রক্রিয়া চলত। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেই কণ্ঠ জিপিএসে সংযোজন করার পর তা ব্যাপক জনপ্রিয়তা পায়।

স্মার্টফোনে গুগল ম্যাপ ব্যবহার করে নারী পথ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০২ সালে ক্যারেনের রেকর্ড করা সেই কণ্ঠই এখনও বিশ্বের কোটি কোটি গাড়ি এবং স্মার্টফোনের জিপিএসে শুনতে পাওয়া যায়। এই প্রসঙ্গে ক্যারেন বলেন, আমার কণ্ঠ জনপ্রিয় কারণ মানুষ বর্তমানে জিপিএসের ওপর নির্ভরশীল। রাস্তাঘাটে যখন তখন জিপিএসের প্রয়োজন পড়ে। তাই আমি বিশ্বের কোটি কোটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছি।

সাগর পাড়ে পিয়ানো বাজাচ্ছেন নারী, সূর্যাস্তের সময় সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জিপিএসে কন্ঠ দেওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি ক্যারেনকে। একে একে অনেক কাজের প্রস্তাব পেতে শুরু করেন তিনি।ক্যারেন বর্তমানে একজন জনপ্রিয় গায়িকা, গীতিকার, কণ্ঠশিল্পী এবং বক্তা। টেলিভিশনের একাধিক অনুষ্ঠানে সঞ্চালক হিসেবেও কাজ করতে দেখা গিয়েছে তাকে।

 

গুগল ম্যাপে পথ দেখায় যে নারী, সুন্দর দৃশ্যের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া থেকে আমেরিকা আসার পর থেকে কমপক্ষে ১০টি মিউজ়িক অ্যালবামে গান গেয়েছেন ক্যারেন। নিজের জীবনের সাফল্যের কাহিনি অন্যদের সঙ্গে ভাগ করে নিতে দু’টি বইও লিখেছেন। ‘দ্য জিপিএস গার্ল’স রোড ম্যাপ ফর ইয়োর ফিউচার’ এবং ‘রিক্যালকুলেট-ডিরেকশনস ফর ড্রাইভিং পারফরম্যান্স সাকসেস’।

অ্যাম্বাসেডর মহিলার ছবি, তিনি একটি অরেঞ্জ শার্ট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারেন একটি জনপ্রিয় ভ্রমণ অনুষ্ঠানের প্রযোজনাও করেছেন। সেই অনুষ্ঠানে তার স্বামী এবং ছেলেকে অভিনয় করতে দেখা গিয়েছে।

কোভিড অতিমারির কারণে ২০২০ সালে নিউইয়র্ক ছেড়ে আবার কুইন্সল্যান্ড ফিরে যান ক্যারেন। সেখানে তিনি সরকারের হয়ে একাধিক প্রচার অভিযানে কাজ করেছেন।

অফিসে বসে হাসিমুখে নারী, আধুনিক অফিস পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারেনের কণ্ঠ পথ হারানো পথিকদের বিভ্রাট অনেকখানি দূর করেছে। এখন আর অচেনা রাস্তায় বেরিয়ে গন্তব্য খুঁজে না পাওয়ার দুশ্চিন্তা থাকে না। জিপিএস দেখে এবং ক্যারেনের কন্ঠ শুনে পৌঁছে যাওয়া যায় নির্দিষ্ট স্থানে।

Tags: অস্ট্রেলিয়াজিপিএস
Previous Post

জবির নতুন ক্যাম্পাসের সীমানাপ্রাচীর ভাঙচুরের অভিযোগ

Next Post

৩৫ মণের ‘মিস্টার বাংলাদেশ’, দাম হাঁকছে ৪৫ লাখ

Next Post
মিস্টার বাংলাদেশ ৩৫ মণের ষাঁড়, দাম হাঁকছে ৪৫ লাখ. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৫ মণের ‘মিস্টার বাংলাদেশ’, দাম হাঁকছে ৪৫ লাখ

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পারেদেস-রোমেরোর গোলে ইন্দোনেশিয়াকে হারাল আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT