চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনস্টাগ্রামে ১৮ বছর আগে হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেলেন নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 29, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
একটি পরিবারে নারী ও পুরুষের আবেগঘন মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে রাজকুমারী নামে এক নারী ইনস্টাগ্রামে রিল দেখতে দেখতে হঠাৎ একটি ভিডিওতে ১৮ বছর আগে  নিজের হারিয়ে যাওয়া ভাইয়ের সন্ধান পেয়েছেন। রিল ভিডিওতে ওই ব্যক্তির দাঁত দেখে তার ভাইকে শনাক্ত করেন তিনি। রিল ভিডিওতে দেখা দাঁত ঠিক তার হারিয়ে যাওয়া ভাই বাল গোবিন্দের মতো হওয়ায় সহজেই তাকে শনাক্ত করেন রাজকুমারী। 

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আজ থেকে ১৮ বছর আগে কানপুরের ফতেহপুরের ইনায়েতপুরের গ্রামের বাড়ি থেকে কাজের খোঁজে মুম্বাইয়ে যান বাল গোবিন্দ।   কিন্তু এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রথম অবস্থায় তার বন্ধুদের সাথে যোগাযোগ থাকলেও পরবর্তীতে কেউ আর তার সাথে যোগাযোগ করতে পারেননি।

বাল গোবিন্দর পরিবার জানায়, একদিন মুম্বাইয়ে খুব অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়ি ফেরার জন্য গোবিন্দ একটি ট্রেনেও উঠেছিলেন, কিন্তু কানপুরের পরিবর্তে তিনি রাজস্থানের জয়পুরে চলে যান। সেখানে রেলওয়ে স্টেশনে এক ব্যক্তি তাকে কারখানায় চাকরির প্রস্তাব দেন। সেখানে থেকেই সে সুস্থ হয়ে কাজ করতে থাকেন। সময়ের সাথে সাথে গোবিন্দের অবস্থার উন্নতি হয় এবং তিনি জয়পুরে থাকতে শুরু করেন। সেখানে তিনি ঈশ্বর দেবী নামে একে নারীকে বিয়ে করেন এবংতাদের দুটি সন্তান হয়।

গোবিন্দ জয়পুরের বিভিন্ন এলাকায় রিল ভিডিও বানাতেন এবং সেগুলো ইনস্টাগ্রামে ছাড়তেন।  রাজকুমারী তার সন্দেহের বসে  ইনস্টাগ্রামে ভিডিও খুঁজতে খুঁজতে তার ভাই গোবিন্দর সন্ধান পান। পরে তার সাথে যোগাযোগ করেন।গোবিন্দর ছোটবেলা থেকে একটি ভাঙা দাঁত ছিল যা দেখে তাঁর বোন রাজকুমারী তাকে চিনতে পারেন।

যোগাযোগের পর রাজকুমারী তার ভাইকে বাড়ি ফিরে আসার অনুরোধ করেন, সেই প্রস্তাবে রাজি হন গোবিন্দ। গত ২০ জুন দীর্ঘ ১৮ বছর পর নিজ গ্রামে ফিরেন বাল গোবিন্দ।

Tags: ইনস্টাগ্রামভারত
Previous Post

ফ্লাওয়ারের চোখে চ্যাম্পিয়ন যারা

Next Post

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের আলোচনা সভা শুরু

Next Post
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের আলোচনা সভা, নেতৃবৃন্দ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের আলোচনা সভা শুরু

ইবি ক্যাম্পাসের একটি ভবন, চারপাশে সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মবিরতিতে ইবি শিক্ষকরা, ক্লাস-পরীক্ষার অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT