চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝগড়ার সময় কামড়ে স্বামীর কান কেটে নিল স্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 পূর্বাহ্ন 27, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাংলাদেশ পুলিশ ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দিল্লীতে সুলতানপুরী এলাকায় একজন নারী ঝগড়ার এক পর্যায়ে মারামারিতে স্বামীর ডান কান কেটে দিয়েছেন। ৪৫ বছর বয়সি সেই স্বামী পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রী মারামারির এক পর্যায়ে তার কান কামড়ে দেয়, যার কারণে তার কানের একটি অংশ কেটে গেছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (২৬ নভেম্বর) পুলিশ জানিয়েছে, এই ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন সেই স্বামী। ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩২৪ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র বা উপায় দ্বারা আঘাত করা) অভিযোগের সেই নারীর বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এই বিষয়ে আরও তদন্ত চলছে।

ঘটনার শিকার স্বামী বলেছেন, গত ২০ নভেম্বর আমি সকাল ৯টা ২০ মিনিটে আমার বাসার বাইরে ময়লা ফেলতে যাই। যাওয়ার আগে আমি আমার স্ত্রীকে ঘর পরিষ্কার করতে বলি। আমি বাড়ি ফেরার পরেই, আমার স্ত্রী কারণ ছাড়াই আমার সাথে মারামারি শুরু করে।

তিনি পুলিশকে আরও জানান, তার স্ত্রী তাকে বাড়িটি বিক্রি করে একটি অংশ নিজের নামে দিতে বলেছিলেন যাতে সে সন্তানদের সাথে আলাদা থাকতে পারে। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এই বিষয়ে আমাদের ঝগড়া শুরু হয়। এমনকি সে আমাকে আঘাত করার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে দূরে ঠেলে দিয়েছিলাম। এরপর আমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় সে আমাকে পিছন থেকে ধরে আমার ডান কান কামড়ে দেয়। সাথে সাথে আমার কানের এক অংশ কেটে যায়। আমার ছেলে আমাকে চিকিৎসার জন্য মঙ্গোলপুরীর সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, তারা একটি হাসপাতাল থেকে ২০ নভেম্বর হামলার তথ্য পেয়ে তদন্তের জন্য একটি দল পাঠায়। ভুক্তভোগী অসুস্থ থাকায় তিনি পুলিশকে অনুরোধ করেছিলেন যে তিনি থানায় এসে তার বক্তব্য দেবেন। গত ২২ নভেম্বর তিনি পুলিশের কাছে গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

Tags: ঝগড়াভারতস্বামী-স্ত্রী
Previous Post

শেষ হচ্ছে ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতি

Next Post

বিশ্বমঞ্চে ‘লাইব্রেরির নীরবতা’ বহুদিন মনে থাকবে কামিন্সের

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার জশ হেজলউডের উদযাপন, ভারতের বিরাট কোহলি ব্যাটিং।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বমঞ্চে ‘লাইব্রেরির নীরবতা’ বহুদিন মনে থাকবে কামিন্সের

সাহেদের জামিন বহাল, র‍্যাবের সঙ্গে আটক, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাহেদের জামিন বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT