চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো করে দেওয়া হবে: জামায়াতের আমীর

আখতারুজ্জামান by আখতারুজ্জামান
6:26 অপরাহ্ন 22, জুলাই 2025
in - সেমি লিড, জনপদ, পাবনা, রাজনীতি
A A
জনপ্রিয় ধর্মীয় নেতা ও বক্তারা সমাবেশে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাই বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত মানবিক সমাজ হবে। দলমত নির্বিশেষে সবাই বিচার পাবে। সব মানুষ নিরাপত্তা পাবে। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। দুর্নীতিবাজদের অস্তিত্বও দেশে থাকতে দেব না। ‎

‎মঙ্গলবার (২২ জুলাই) বিকেল তিনটার দিকে পাবনার ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে মৃত জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা একটা মজলুমের দল। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরে আমরা অনেক নির্যাতিত হয়েছি। প্রচণ্ড প্রতাপের সঙ্গে দেশ চালিয়ে তারা পালিয়ে গেছে। কিন্ত আমরা কোন প্রতিশোধ নেইনি। নিবো না । কিন্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে-তারা যাতে বিচার পায়, সেদিকে তাদের সহযোগিতা করবো।

‎‎জামায়াত আমীর আরও বলেন, আল কোরআন মানবজাতির শ্রেষ্ঠ গন্থ। কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে।

ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের স্বরণ করে ডা. শফিকুর রহমান বলেন, একটি মেসেজ নিয়ে আসছি সেটা হলো ২৭ জন নিহত, এটা বিশ্বাস করি না। এর চেয়ে বেশি সংখ্যা হবে। আমরা দোয়া করি তাদের যেন জান্নাতবাসী করেন। নিহতদের পরিবার ও আহতদের পাশে আমরা সংগঠন হিসেবে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। অর্থ, রক্ত যা যা লাগবে আমাদের সহকর্মীরা দেবে।

১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যাওয়ার পথে হার্ট এ্যাটাকে জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান মারা যান। মৃত মোস্তাফিজুর রহমানের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার মিরকামারী গ্রামে।

মৃত জামায়াত কর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমীর বলেন, ‎ঢাকায় যাওয়ার পথে আমাদের দলের একনিষ্ঠ কর্মী মোস্তফিজুর রহমান কলম অদেখা কলম আমাদের হাতে দিয়ে গেছেন। তাদের সন্তানরা যেন আগের চেয়ে ভালো থাকে। জামায়াত তার পরিবারের সব দায়িত্ব নিয়েছে।

সবশেষে জামায়াতের জেলা আমীর ও পাবনা-৪ আসনের দলীয় প্রার্থী আবু তালেব মন্ডলকে পরিচয় করিয়ে দিয়ে তাকে আগামী নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করতে বলেন।

‎এর আগে, সকালে খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমীর আবু সাঈদের কবর যিয়ারত করে হেলিকপ্টার যোগে পাবনার ঈশ্বরদীর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন দলের আমীর ডা. শফিকুর রহমান। এরপর চর মিরকামারীর কবরস্থানে মোস্তাফজুর রহমানের কবর জিয়ারত করেন। পরে মোস্তাফিজুর রহমানের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাত করেন।

এছাড়াও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। ‎

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক জেলা আমীর মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি আব্দুল গাফ্ফার খানা প্রমুখ।

Tags: জামায়াতের আমীর
Previous Post

মাইলস্টোন ট্র‌্যাজেডি: শের-ই-বাংলায় শোক পালন

Next Post

মাইলস্টোন ট্রাজেডির পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন

Next Post
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গাড়ি ও দমকলকর্মীরা উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন ট্রাজেডির পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন

বিমান দুর্ঘটনায় আহতদের জন্য উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার পাঠাচ্ছে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT