চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ু থেকে কার্বন সরাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 12, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, পরিবেশ
A A
বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহের জন্য উন্নত প্রযুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করার জন্য বায়ু দূষণ রোধে বাতাস থেকে কার্বন সরিয়ে নেয়ার জন্য দুই ধরনের প্রযুক্তির পেছনে ১.২ বিলিয়ন মার্কিন ডলার বা ১৩ হাজার কোটি টাকা পর্যন্ত ব্যয় করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

গতকাল (১১ আগস্ট) শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, তারা বাতাস থেকে কার্বন সরিয়ে নেয়ার জন্য দু’টি অগ্রসর প্রযুক্তি সুবিধার জন্য ১.২ বিলিয়ন পর্যন্ত ব্যয় করতে প্রস্তুত তারা। টেক্সাস এবং লুইসিয়ানায় প্রকল্প দু’টির প্রতিটির লক্ষ্য প্রতি বছর এক মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্মূল করা, যা মোট ৪ লাখ ৪৫ হাজার গ্যাস চালিত গাড়ির বার্ষিক নির্গমনের সমতূল্য।

দেশটির জ্বালানি বিভাগ এক বিবৃতিতে বলেছে, ইতিহাসে ইঞ্জিনিয়ারড কার্বন অপসারণের জন্য এটি বিশ্বের বৃহত্তম বিনিয়োগ।

যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব জেনিফার গ্রানহোম একটি বিৃৃতিতে বলেছেন, একাকী আমাদের কার্বন নিঃসরণ হ্রাস করা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবগুলোকে ফিরিয়ে আনবে না। আমাদেরও কার্বনডাইঅক্সাইড অপসারণ করতে হবে যা আমরা ইতোমধ্যে বায়ুমন্ডলে রেখেছি।

ডাইরেক্ট এয়ার ক্যাপচার (ডিএসি) কৌশলটি কার্বন ডাই অক্সাইড রিমুভাল (সিডিআর) নামেও পরিচিত, বাতাসে নির্গত কার্বন ডাই অক্সাইড অপসারণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন এবং চরম আবহাওয়া পরিস্থিতি মোকাবেলায় এটি সহায়ক হবে। আন্তর্জাতিক শক্তি সংস্থার মতে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী মাত্র ২৭টি কার্বন ক্যাপচার সাইট চালু করা হয়েছে। অন্যান্য প্রকল্পের তুলনায় এই প্রকল্প দুটি বায়ু থেকে ২৫০ গুণ বেশি কার্বন ক্যাপচার করবে।

কিছু বিশেষজ্ঞ উদ্বিগ্ন যে, এই প্রযুক্তির ব্যবহার পরিবেশকে দূষণমুক্ত করার পরিবর্তে গ্রিনহাউস গ্যাস নির্গমন চালিয়ে যাওয়ার জন্য একটি অজুহাত হবে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক মার্ক জ্যাকবসন বলেন, সরাসরি ক্যাপচারের জন্য বাতাস থেকে কার্বনডাই অক্সাইড বের করার জন্য এবং পাইপের কম্প্রেস করতে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। এটা কেবল জলবায়ু সমস্যার সমাধানকে বিলম্বিত করবে।

Tags: কার্বন ডাই অক্সাইডযুক্তরাষ্ট্র
Previous Post

কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি

Next Post

মুক্তির ১ মাস আগেই অনলাইনে ফাঁস ‘জওয়ান’র দৃশ্য

Next Post
জওয়ান সিনেমার দৃশ্য, প্রধান চরিত্রের মুখের কাছাকাছি ক্যামেরা শট. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির ১ মাস আগেই অনলাইনে ফাঁস 'জওয়ান'র দৃশ্য

ডেম্বেলে পিএসজিতে যোগদান করে নতুন জার্সি হাতে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বছরের চুক্তিতে বার্সা ছেড়ে পিএসজিতে ডেম্বেলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT