অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে মাথা ব্যথা নেই বরং বাংলাদেশের ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। চ্যানেল আই’কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ডেপুটি এসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। সদ্য ঘোষিত বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক রূপরেখাকেও স্বাগত জানিয়েছেন। তার মতে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলে অনেক মিল।







