চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনকে শক্তিশালী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 27, এপ্রিল 2024
in আন্তর্জাতিক
A A
বাংলাদেশের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, তারা দ্রুতই নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে শক্তিশালী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে যাচ্ছে।

বিবিসি’র তথ্য অনুসারে, গতকাল (১৬ এপ্রিল) শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন একটি সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ দেওয়ার অঙ্গীকার করেছে এবং খুব শিগগিরই এগুলো ইউক্রেনকে সরবরাহ করা হবে।

তিনি জানিয়েছেন, এই প্রকল্পে প্রায় ৬ বিলিয়ন ডলার ব্যয় হবে। তবে এই প্যাকেজে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থাকবে না। এটা এমন নয় যে শুধু প্যাট্রিয়টই তাদের (ইউক্রেনের) দরকার। তাদের অন্য ধরনের সিস্টেম ও ইন্টারসেপ্টরেরও (ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা বা আকাশেই ধ্বংস করতে ব্যবহৃত হয়) প্রয়োজন।

তিনি আরও জানান, আরও বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইউক্রেঙ্কে শিগগিরই দেওয়া হবে এবং বিষয়টি নিয়ে ইউরোপীয় অন্য অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। রাশিয়া ইতিমধ্যেই তাদের গোলাবারুদ ও অন্য অস্ত্রের উৎপাদনের পরিমাণ বাড়িয়েছে। একই সঙ্গে তারা ইরান ও উত্তর কোরিয়ার সরবরাহ সহায়তাও পাচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে ৬০ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন তারই অংশ হিসেবে এই ৬ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হচ্ছে ইউক্রেনকে। শিগগিরই আরও ১ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে। এর মধ্যে আছে বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্র, কাউন্টার ড্রোন সিস্টেম এবং গোলাবারুদ (তবে প্যাট্রিয়ট নয়)।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকাবেলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জরুরি প্রয়োজন যা এখনই ইউক্রেনকে রক্ষা করতে পারে ও করা উচিত।

Tags: ইউক্রেনপেন্টাগনযুক্তরাষ্ট্র
Previous Post

ক্যানসারে আক্রান্ত ‘ভূতের ভবিষ্যৎ’ এর ‘আত্মারাম’

Next Post

মিস ইউনিভার্সের মঞ্চে লড়বেন ৬০ বছর বয়সী আর্জেন্টাইন সুন্দরী

Next Post
আর্জেন্টাইন সুন্দরী মিস ইউনিভার্সের মঞ্চে প্রতিযোগিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিস ইউনিভার্সের মঞ্চে লড়বেন ৬০ বছর বয়সী আর্জেন্টাইন সুন্দরী

যুক্তরাষ্ট্রে বিক্ষোভের সময় পুলিশ শিক্ষিকাকে হাতকড়া পরাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, বিশ্ববিদ্যালয় শিক্ষিকার হাতে হাতকড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT