চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘের কপ-৩০ সম্মেলন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 08, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে জাতিসংঘের কপ-৩০ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের দৃষ্টি এখন ব্রাজিলের বেলেমে অঞ্চলে। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণের প্রত্যয়ে প্রতিবছরের মতো এবারও শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের ৩০তম অধিবেশন (কপ-৩০)।

আগামী সোমবার (১০ নভেম্বর) সামনে রেখে ব্রাজিলের অ্যামাজনের বেলেম অঞ্চলে চলছে জোর প্রস্তুতি।

ইতিমধ্যেই সারা বিশ্ব থেকে সেখানে হাজির হচ্ছেন সরকারের প্রতিনিধি, জলবায়ু বিজ্ঞানী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পরিবেশবিদসহ অ্যাকটিভিস্টরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকেও হাজির হতে শুরু করেছেন সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ পরিবেশবিদরা।

অ্যামাজন রেইনফরেস্টের প্রবেশদ্বার বেলেমে অনুষ্ঠিত দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে প্রায় ১৫০টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলনের লক্ষ্য জলবায়ু কর্মপরিকল্পনার পরবর্তী ধাপ নির্ধারণ করা।

এবারের সম্মেলনে জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন সহায়তা এবং বৈশ্বিক অর্থায়ন—এই তিনটি মূল ইস্যু বিশ্বের সামনে তুলে ধরবে বাংলাদেশ। তবে বাংলাদেশের এই প্রতিনিধিদলে নেই প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও সচিব ফারহিনা আহমেদ।

বাংলাদেশের প্রতিনিধি দলে আছেন সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড অ্যানভায়রনমেন্টাল রিসার্চের (সিসিইইআর) সহকারী পরিচালক রওফা খানম। বাংলাদেশের প্রতিনিধিদলকে পাঁচটি অগ্রাধিকারমূলক লক্ষ্য সামনে রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এগুলো হলো-

১. ২০৩৫ সালের মধ্যে বার্ষিক ৩০০ বিলিয়ন মার্কিন ডলার নতুন বৈশ্বিক জলবায়ু অর্থায়ন লক্ষ্য নির্ধারণ।

২. ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণ তহবিল (লস অ্যান্ড ড্যামেজ ফান্ড) ২০২৬ সালের মধ্যে চালু করা, যাতে ক্ষতিগ্রস্ত দেশগুলো সরাসরি অর্থায়ন পেতে পারে।

৩. অভিযোজন অর্থায়ন দ্বিগুণ করা (২০২৫ সালের মধ্যে)। বিশেষ করে স্থানীয়ভাবে পরিচালিত, নারী ও তরুণ নেতৃত্বাধীন প্রকল্পে।

৪. ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর নিশ্চিত করা, যেখানে কর্মসংস্থান ও নবায়নযোগ্য জ্বালানিতে সমান সুযোগ থাকবে।

৫. ভুটান ও নেপালের সঙ্গে সীমান্তবর্তী জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়ানো।

Previous Post

চালু হয়েছে রাজধানীর টিটিপাড়া আন্ডারপাস

Next Post

সেফটি পিন বিক্রি করে বিতর্কের কেন্দ্রে ফ্যাশন ব্র্যান্ড প্রাডা

Next Post
দুটি রঙিন ফ্যাশন পিন, একটিতে নীল ও বাদামী, অন্যটিতে সবুজ ও গোলাপি রঙের. Channel i News - চ্যানেল আই নিউজ

সেফটি পিন বিক্রি করে বিতর্কের কেন্দ্রে ফ্যাশন ব্র্যান্ড প্রাডা

অলিম্পিক মিউজিয়াম আউটডোর আর্কিটেকচার, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন হবে ২০২৮ ও ২০৩২ অলিম্পিকের ক্রিকেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT