চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি বসতির পণ্য ও সেবায় নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছে যুক্তরাজ্য। পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতিতে উৎপাদিত পণ্য এবং নির্দিষ্ট কিছু সেবার বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তব্যে দেশটির ইসরায়েল নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিতে পারেন মিলিব্যান্ড। একই সঙ্গে ফিলিস্তিনিদের অধিকার, আন্তর্জাতিক আইন এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি যুক্তরাজ্যের সমর্থন আরও জোরালোভাবে তুলে ধরবেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

গাজায় ফিলিস্তিনিদের মানবিক পরিস্থিতি নিয়েও আগের ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীদের তুলনায় আরও কঠোর ভাষায় কথা বলতে পারেন মিলিব্যান্ড। প্রস্তাবিত পদক্ষেপগুলো ফিলিস্তিনপন্থী সংগঠনগুলোর সব দাবি পূরণ না করলেও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ঠেকাতে যুক্তরাজ্যের অবস্থান কঠোর করার ইঙ্গিত দেবে বলে মনে করা হচ্ছে।

ব্রিটিশ সরকারের অবস্থান অনুযায়ী, ১৯৬৭ সালের যুদ্ধের পর ইসরায়েলের দখলে যাওয়া পশ্চিম তীরের ভূখণ্ডে গড়ে ওঠা সব ইসরায়েলি বেসামরিক বসতিই আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ।

নতুন নিষেধাজ্ঞার আওতায় বসতিতে উৎপাদিত পণ্যের পাশাপাশি অর্থায়ন ও বিজ্ঞাপনের মতো কিছু সেবাও অন্তর্ভুক্ত হতে পারে। ফলে এসব বসতিতে বিনিয়োগ এবং সংশ্লিষ্ট কিছু অর্থনৈতিক কার্যক্রমও নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে।

ব্রিটিশ সূত্রগুলো জানিয়েছে, নতুন নীতিকে আন্তর্জাতিক আইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হিসেবে তুলে ধরা হবে। বিশেষ করে ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বে সহায়তা না করার বিষয়ে রাষ্ট্রগুলোর প্রতি যে অবস্থান তুলে ধরা হয়েছিল, নতুন পদক্ষেপ তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এর আগে যুক্তরাজ্য বলেছিল, ইসরায়েল থেকে আমদানি করা পণ্য এবং অবৈধ বসতি থেকে আসা পণ্যের মধ্যে কার্যকরভাবে পার্থক্য করা কঠিন। তবে এবার বসতিতে উৎপাদিত পণ্যের বাণিজ্য নিষিদ্ধ করতে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

২০০৫ সাল থেকেই ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে অবস্থিত বসতিতে উৎপাদিত পণ্য যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পায় না। নতুন উদ্যোগের মাধ্যমে এই নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

২০২৫ সালে যুক্তরাজ্য ও ইসরায়েলের মধ্যে পণ্য ও সেবার মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৬০০ কোটি পাউন্ড। নতুন নিষেধাজ্ঞার ফলে দুই দেশের বাণিজ্যে কী ধরনের প্রভাব পড়বে, তা ইসরায়েলের সম্ভাব্য পাল্টা পদক্ষেপের ওপরও নির্ভর করবে।

গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলি বাহিনী অপ্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করছে বলেও মিলিব্যান্ড তার বক্তব্যে অভিযোগ করতে পারেন। তবে ইসরায়েল এ অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।

তবে গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে তাৎক্ষণিক কোনো নিষেধাজ্ঞা আরোপ বা সেখানে সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে উল্লেখ করার পরিকল্পনা নেই বলে জানা গেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যুক্তরাজ্য যোগ দেবে কি না, সেই সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা হয়নি।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা বাড়ার মধ্যেই যুক্তরাজ্য নতুন এই পদক্ষেপ নিতে যাচ্ছে। পূর্ব জেরুজালেমের কাছে ই১ নামে পরিচিত বসতি প্রকল্প নিয়েও উদ্বেগ রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রও ইসরায়েলি বসতি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর চাপ দিচ্ছে। নেতানিয়াহু নিজেও কিছু অবৈধ বসতি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে উল্লেখ করে সেগুলো ভেঙে ফেলার কথা বলেছেন।

তবে যুক্তরাজ্যের নতুন নীতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনার মুখে পড়তে পারে। এর আগে গাজায় ত্রাণ আটকে দেওয়ার অভিযোগ তোলার পর মিলিব্যান্ডের বক্তব্যের জবাবে ইসরায়েল পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছিল।

ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাজ্যের অভ্যন্তরেও সরকারের ওপর রাজনৈতিক চাপ রয়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশটির ৪৬ শতাংশ প্রাপ্তবয়স্ক ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার পক্ষে। বিপক্ষে মত দিয়েছেন ১৮ শতাংশ।

Tags: ইসরায়েলপণ্যযুক্তরাজ্যসেবা
Previous Post

সৌরবিদ্যুৎ উৎপাদনে যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস করমুক্ত সুবিধা

Next Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নে ডাকসুর অনলাইন প্ল্যাটফর্ম চালু

Next Post
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নে ডাকসুর অনলাইন প্ল্যাটফর্ম চালু

টানা তিন জয়ে সবার আগে কোয়ার্টারে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT