চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের স্বাস্থ্য খাতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
বাংলাদেশ ও যুক্তরাজ্য প্রতিনিধিদের মধ্যে স্বাস্থ্য খাতে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করতে আগ্রহের কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার ম্যাট ক্যানেল।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী সাক্ষাতে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের কাছে চিকিৎসক-নার্সদের উচ্চতর প্রশিক্ষণ নিশ্চিতে বাংলাদেশে একটি বিশেষ প্রশিক্ষণ ইনস্টিটিউট করার অনুরোধ জানান। এ সময় ব্রিটিশ হাইকমিশনারের পক্ষ থেকে বিষয়টি তার সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে জানানো হয়। দু’দেশের চিকিৎসক, নার্সদের অধিক হারে অভিজ্ঞতা বিনিময়ের কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের স্বাস্থ্যখাতের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রসংশা করেন। করোনা মহামারিতে বাংলাদেশ বিশ্বের অনেক দেশ থেকে ভালো করেছে বলেও জানান তিনি।

সেসময় বাংলাদেশকে আরও টেকনোলিক্যাল সহায়তা বৃদ্ধির বিষয়ে ও ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যাপারেও কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার। বাংলাদেশে যত্রতত্র এন্টিবায়োটিকের ব্যবহার কমাতে আরও কাজ করতে হবে বলে জানান ব্রিটিশ হাইকমিশনার। এন্টিবায়োটিক ব্যবহার কমাতে বাংলাদেশ বহুমাত্রিক উদ্যোগ হাতে নিয়েছে বলে ব্রিটিশ হাইকমিশনারকে আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

স্বাস্থ্যমন্ত্রী ব্রিটিশ হাইকমিশনারের উদ্দেশ্যে আরো বলেন: যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর। বাংলাদেশ বর্তমানে উন্নয়নের অগ্রযাত্রায় রয়েছে। বাংলাদেশের স্বাস্থ্যখাতেও ব্যাপক উন্নতি শুরু হয়েছে। করোনাকালেও বাংলাদেশে হাজার হাজার চিকিৎসক, নার্স নিয়োগ দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছৈ বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

আগামী ১০ বছরে বিশ্বে কোভিডের মতো আবারও কোনো মহামারি চলে আসতে পারে বলে চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের গবেষণা আরও বাড়ানো যায় কি না সে ব্যাপারে ভাবার পরামর্শ দেন ব্রিটিশ হাইকমিশনার। দু’দেশে ভ্যাকসিন সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবার হার বাড়ানো, চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিনিময় করা নিয়েও কথা বলেন তারা।

ম্যাট ক্যানেল বলেন, বর্তমানে যুক্তরাজ্যে ৭ লাখ বাংলাদেশি রয়েছে। অনেক শিক্ষার্থী যুক্তরাজ্যে মেডিকেল বিষয়ে পড়ালেখা করতেও যাচ্ছেন।

সেসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া।

Tags: সৌজন্য সাক্ষাৎস্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন
Previous Post

জয়সওয়ালের রেকর্ডমাল্যে ভারতের ধামাকা জয়

Next Post

পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Next Post
পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের দৃশ্য, নিহত ও আহতদের জন্য জরুরি পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বন্দি হাতির নির্যাতন বন্ধে হাইকোর্টে জয়া আহসানের রিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT