চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে দুই করুণ মৃত্যু পাকিস্তানি শিল্পীদের ঐক্যবদ্ধ করছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 16, জুলাই 2025
in বিনোদন
A A
দুই পাকিস্তানি শিল্পীর মৃত্যু নিয়ে চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানি বিনোদন জগৎ এক কঠিন সময় পার করছে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে দুই অভিজ্ঞ ও প্রতিভাবান অভিনেত্রী হুমায়রা আসগর ও আয়েশা খানের নিঃসঙ্গ মৃত্যু গোটা ইন্ডাস্ট্রিতে গভীর দাগ কেটে গেছে। তাদের মৃত্যু শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং শিল্পীদের জীবন ও নিরাপত্তা নিয়ে বৃহৎ পরিসরে প্রশ্ন তুলে দিয়েছে।

হুমায়রা আসগর, যিনি প্রায় এক বছর ধরে সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন, অবশেষে করাচির একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ধারণা করছে, অন্তত ৯ মাস আগে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি প্রাকৃতিক মৃত্যু বলে মনে হলেও, সাম্প্রতিক তদন্তে সম্ভাব্য ‘অস্বাভাবিক পরিস্থিতি’ নিয়ে তদন্ত চলছে।

অন্যদিকে আয়েশা খান, যিনি একসময় পাকিস্তানের টিভি নাটক ও চলচ্চিত্রে জনপ্রিয় মুখ ছিলেন, তিনিও নিজের ফ্ল্যাটে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন। গেল মাসে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে তার মরদেহ আবিষ্কৃত হয়। পুলিশের ধারণা, উদ্ধারের অন্তত এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়।

এই দুই মৃত্যুই পাকিস্তানের শোবিজ ইন্ডাস্ট্রির এক করুণ বাস্তবতা তুলে ধরেছে—প্রবীণ ও কিছুটা প্রান্তিক শিল্পীদের প্রতি সমাজ ও সহকর্মীদের দৃষ্টি কতটা সীমিত হতে পারে, সেটাও যেন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তবে একই সঙ্গে দায়িত্ববোধ ও একতার নতুন সূচনাও ঘটিয়েছে। একে একে গড়ে উঠছে সহায়তা কেন্দ্রিক উদ্যোগ, তৈরি হচ্ছে সংহতির পরিসর।

হুমায়রা ও আয়েশার করুণ মৃত্যু শিল্পীদের নিঃসঙ্গ যাপন নিয়ে প্রশ্ন উস্কে দিয়েছে। এই ঘটনাগুলোর পর পাকিস্তানি শোবিজ অঙ্গনে আত্মসচেতনতা ও সহমর্মিতা গভীরভাবে নাড়া দিয়েছে। ফয়সাল কুরেশি, হিনা বেয়াত, অতিকা ওধো, উমায়ের রানাসহ শীর্ষস্থানীয় তারকারা মিলে ‘এক্ট পাকিস্তান’ নামের সংগঠনের মাধ্যমে শিল্পীদের আর্থিক, স্বাস্থ্যগত ও মানসিক সহায়তা নিশ্চিত করতে কাজ শুরু করেছে।

ফয়সাল কুরেশি বলেন, “আপনি যদি কোনো সমস্যায় থাকেন—অর্থনৈতিক, মানসিক বা শারীরিক—আমরা আছি, যোগাযোগ করুন। কেউ একা নন।” এই উদ্যোগের মাধ্যমে কোরআন খতম, সাহায্য ফান্ড গঠন, এবং শিল্পীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ব্যবস্থাও চালু করা হয়েছে।

হুমায়রা আসগরের মৃত্যুর পর পাকিস্তানি অভিনেত্রী তুবা আনোয়ার এক নতুন উদ্যোগের কথা জানান—নারী শিল্পীদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করেছেন। যার মূল লক্ষ্য মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সহায়তা নিশ্চিত করা।

তুবা পাকিস্তানি সংবাদ মাধ্যমকে বলেন,“এই গ্রুপে আমরা খোলামেলা কথা বলি—মানসিক চাপ, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক টানাপোড়েন নিয়ে। সপ্তাহে একদিন সবাই চেক-ইন করে কেমন আছি, জানাই।”

তিনি জানান, অনেক নারী শিল্পী, মেকআপ আর্টিস্ট, প্রোডাকশন স্টাফ রাজধানী ইসলামাবাদ বা লাহোর ছেড়ে করাচিতে এসে একাকী বসবাস করছেন—তাদের জন্য এই প্ল্যাটফর্ম অত্যন্ত জরুরি।

অভিনেত্রী সোনিয়া হুসেইনও একটি ভিডিও বার্তায় বলেন,“হুমায়রার মৃত্যুর পর প্রথমবার মনে হলো আমরা একে অপরের দিকে নজর দেওয়ার প্রয়োজনে এক হতে পারি। একসাথে থাকার এই সিদ্ধান্ত দেরিতে হলেও সঠিক সময়ে এসেছে।”

শিল্পীজীবন যেমন গ্ল্যামারময়, তেমনি নিঃসঙ্গ ও অনিশ্চয়তায় ভরা। তবে পাকিস্তানের সাম্প্রতিক দুই অভিনেত্রীর করুণ মৃত্যু শিল্পীদের মধ্যে এক নতুন ধরনের সংহতির জন্ম দিয়েছে। শিল্পীর জীবন রক্ষার এই উদ্যোগগুলো হয়তো হুমায়রাদের জন্য দেরি হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতের বহু জীবন হয়তো বাঁচানো সম্ভব হবে, এমনটাই মনে করছেন পাকিস্তানের অপরাপর শিল্পীরা। টাইমস অব করাচি এবং দ্য কারেন্ট

Tags: আয়েশা খানপাকিস্তানি শিল্পীলিড বিনোদনশিল্পীসিনেমাহুমায়রা আসগর
Previous Post

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

Next Post

গোপালগঞ্জের সমাবেশে বক্তব্য দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

Next Post
গোপালগঞ্জের সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের সমাবেশে বক্তব্য দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা দিচ্ছেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT