চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন সেনার সহযোগী আফগান পরিবারগুলোকে আফ্রিকায় পাঠাল ট্রাম্প প্রশাসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 30, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
U.S. Citizenship and Immigration Services অফিসের প্রবেশদ্বার, আমেরিকার পতাকা ও মার্কিন যুক্তরাষ্ট্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আফগানিস্তান থেকে আসা এক যুবকসহ কয়েক ডজন মানুষকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পাঠিয়েছে। ওই আফগান যুবকের পরিবারের সদস্যরা অতীতে মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতা করেছিলেন বলে তার আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

২০ বছর বয়সি ওই আফগান যুবককে তালেবানের হাতে নিপীড়নের আশঙ্কায় আফগানিস্তানে ফেরত পাঠানোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালত সুরক্ষা দিয়েছিল। তার আইনজীবী আলমা ডেভিড এ তথ্য জানিয়েছেন।

আফগানদের সহায়তাকারী একটি মার্কিন সংগঠন ‘আফগানইভ্যাক’, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এবং হিউম্যান রাইটস ফার্স্টও তার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।

আদালতের নথি অনুযায়ী, আফগানিস্তানে থাকা ওই যুবকের পরিবার তালেবানের কাছ থেকে হুমকি পেয়েছিল। তার দুই ভাই মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতা করায় পরিবারটি হুমকির মুখে পড়ে।

আইনজীবী ডেভিড জানান, ওই যুবকের এক ভাই যুক্তরাষ্ট্রে থাকেন। তালেবান ২০২১ সালে ক্ষমতা দখলের আগে তিনি আফগান ন্যাশনাল আর্মিতে দায়িত্ব পালন করেন। ওই বাহিনী সে সময় মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করত।

তার আরেক ভাই যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট ছিলেন। পরে তালেবানের হাতে তিনি নিহত হন বলে জানান ডেভিড।

‘দ্য নিউইয়র্ক টাইমস’ ওই আফগান যুবকের পরিচয় শুধু ‘খলিল’ হিসেবে প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, তার বাবা ও বোনও মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করেছিলেন।

তৃতীয় দেশে পাঠানোর নীতি

হিউম্যান রাইটস ফার্স্টের নীতি, শরণার্থী ও অভিবাসী অধিকারবিষয়ক পরিচালক সাভি আরভে জানান, শনিবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইয়ে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো একটি বিমান অবতরণ করে। ওই বিমানে ১২ জন আফগান ও আটজন ইরানি নাগরিক ছিলেন। এছাড়া নেপাল ও নিকারাগুয়ার কয়েকজন নাগরিকও ছিলেন।

মানবাধিকার সংগঠনটির তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে এটি ছিল তৃতীয় নির্বাসন ফ্লাইট।

ট্রাম্প প্রশাসন অভিবাসনবিরোধী কঠোর নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে করা একাধিক চুক্তির আওতায় হাজার হাজার মানুষকে তৃতীয় দেশে পাঠিয়েছে। এসব দেশের সঙ্গে নির্বাসিত ব্যক্তিদের অনেকেরই কোনো সম্পর্ক নেই।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ ভ্রমণ সতর্কতায় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে কোনো কারণেই ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটিতে অস্থিরতা, অপরাধ, অপহরণ, স্বাস্থ্যঝুঁকি ও ‘সন্ত্রাসবাদের’ ঝুঁকির কথা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

Tags: আফগানিস্তানআফ্রিকাডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

Next Post

নেপালের বন্যা: তীব্র কাদাপানির স্রোতে বাড়িতে আটকা পরিবার, যেভাবে উদ্ধার

Next Post
নেপালের বন্যার কারণে বাড়ির নিচে পানি ও ধ্বংসাবশেষ পড়ে গেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের বন্যা: তীব্র কাদাপানির স্রোতে বাড়িতে আটকা পরিবার, যেভাবে উদ্ধার

ভেনেজুয়েলার সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করছেন একজন নারী বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিনিদের কাছে তেলের নিয়ন্ত্রণ তুলে দিয়ে সার্বভৌমত্ব নিয়ে যা বলল ভেনেজুয়েলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT