চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক

এস কে রাসেল by এস কে রাসেল
1:27 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে ট্রাকের অংশ, দুর্ঘটনার স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্কায় পাটভর্তি একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। রোববার (৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার শম্ভপুর রেলক্রসিং লাইনে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত ১টার দিকে ভৈরব অভিমুখী একটি পাটভর্তি ট্রাক শম্ভপুর রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে যায়। অনেক চেষ্টা করেও ট্রাকটি লাইন থেকে সরানো যাচ্ছিল না। কিছুক্ষণ পর ভৈরব থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস লোকাল ট্রেনটি বিকল হওয়া ট্রাকটিকে ধাক্কা দিলে তা লাইন থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শম্ভুপুর রেলক্রসিং গেটের দায়িত্বে থাকা গেটম্যান সুরঞ্জিত দাস জানান, রাত ১টার দিকে যখন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাসিরাবাদ ট্রেনটি ভৈরব স্টেশন থেকে ছেড়ে আসার খবর পাই। তখনই আমি রেলক্রসিং গেইট বন্ধ করার জন্য ছুটে যাই। তখন ভৈরবমুখী একটি মালবাহী ট্রাক রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে যায়। পরে আমরা আটকিয়ে যাওয়া ট্রাকটি লাইন থেকে সরাতে চেষ্টা করি কিন্তু মালবোঝাই হওয়ায় তা সরানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, এর কিছুক্ষণ পর ট্রেন চলে আসে। তারপর আমি ট্রাকে থাকা চালক ও হেলপারকে সরিয়ে যেতে বলি। সেই সময়ে লাল পতাকা নিয়ে ট্রেনটি থামানো চেষ্টা করি। তখন ট্রেনটির গতি কমিয়ে আসতে শুরু করে। রেললাইনে ওপর বিকল হয়ে পড়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়।

Tags: কিশোরগঞ্জের ভৈরব
Previous Post

মুকেশ আম্বানির কাছ থেকে তিন সন্তানের দায়িত্বগ্রহণ

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৩৮

Next Post
শেখ হাসিনা বাংলার রূপকার, প্রধানমন্ত্রী, বাংলাদেশ, রাজনীতি, উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৩৮

প্রতিবাদে অংশ নেওয়া ব্যক্তির ছবি, আবেগপ্রবণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের সিনেমায় মানুষ প্রতিবাদ করা শিখেছে এবার একটু আবেগী করব: তপু খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT