চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পাল্টাপাল্টি অবস্থানে ব্যাহত শিক্ষার পরিবেশ

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
8:43 অপরাহ্ন 14, জানুয়ারি 2024
in শিক্ষা
A A
শিক্ষকদের পাল্টাপাল্টি অবস্থানে শিক্ষার পরিবেশ ব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষকদের দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে শিক্ষার সাধারণ পরিবেশ ব্যাহত হচ্ছে।

আজ রোববার (১৪ জানুয়ারি) বেলা এগারোটা থেকে চবি প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দফায় অবস্থান কর্মসূচি শুরু করেছে শিক্ষক সমিতি। একই জায়গায় বেলা বারোটায় প্রশাসন ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় গণতন্ত্রের বিজয়’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেছে।

সরেজমিনে দেখা যায়, কলা ও মানববিদ্যা অনুষদের পাশেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালীন অনুষ্ঠানে দীর্ঘক্ষণ জোরে জোরে মাইকে গান-বাজনা চলে। এত ব্যাহত হচ্ছে শিক্ষার সাধারণ পরিবেশ।

শিক্ষক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রশাসনিক ভবনের সামনে স্কুল কলেজের শিক্ষার্থীদের অনুষ্ঠান করাটা নজিরবিহীন। নিয়মতান্ত্রিক আন্দোলন বানচাল করতে প্রশাসন এ কাজ করেছে। বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কাজকর্ম চলাকালীন এভাবে উচ্চশব্দে গানবাজনা করাটা কোনোভাবেই কাম্য নয়। উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এক দফা আন্দোলন চালিয়ে যাবে সমিতি।

অবস্থান কর্মসূচিতে সমিতির সাধারণ সম্পাদক আবদুল হক বলেন, প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচির জন্য করা প্যান্ডেলটি প্রশাসন সরিয়ে ফেলেছে। এখন একই জায়গায় প্রশাসন এই অনুষ্ঠান করে সমিতির সদস্যদের বিব্রত করেছে। এ প্যান্ডেল প্রশাসন থেকে সরানো না হলে আগামীকাল থেকে সমিতি উপাচার্যের কার্যালয়ে অবস্থান করবে।

চবি প্রক্টর নুরুল আজিম শিকদার সমিতির অভিযোগগুলোকে অস্বীকার করে বলেন, প্রশাসন নয় শিক্ষক সমিতি নিজেই প্যান্ডেল সরিয়েছে। ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উদযাপনের জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে। এটার আর কোনো উদ্দেশ্য নেই।

এর আগে চবি প্রশাসন বিভাগীয় প্ল্যানিং কমিটি বারবার আপত্তি করে চিঠি পাঠালেও চলতি বছরের ২৩ জানুয়ারি বাংলা বিভাগের সাত পদে এবং ২৩ মার্চ আইন বিভাগের দুই পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ১৭ ডিসেম্বর আইন বিভাগ ও ১৮ ডিসেম্বর বাংলা বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডের দিন ধার্য করা হয়। নিয়মবহির্ভূত নিয়োগের অভিযোগে শিক্ষক সমিতির আন্দোলনের মুখে আইন বিভাগের নিয়োগ বোর্ড উপাচার্যের বাসভবনে গোপনে সম্পন্ন করা হয়।

পরে প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে শিক্ষক সমিতি উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে ১৮ ডিসেম্বর থেকে অবস্থা কর্মসূচি পালন শুরু করে। আন্দোলনের মুখে বাংলা বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত করা হয়। শীতকালীন ছুটি ও নির্বাচনের কারণে ২৮ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত রাখে শিক্ষক সমিতি। পরে ৩ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অধ্যাদেশ বিরোধী এই নিয়োগগুলো বন্ধ রাখতে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবি
Previous Post

ইসরায়েলের প্রতি জার্মান সমর্থনের সমালোচনা করলো নামিবিয়া

Next Post

চলমান শীত আর কয়দিন, যা জানালো আবহাওয়া অধিদপ্তর

Next Post
তীব্র শীতে ঘন কুয়াশা ও ধোঁয়াটে পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান শীত আর কয়দিন, যা জানালো আবহাওয়া অধিদপ্তর

বেনজেমা অনুশীলনে অংশ নিচ্ছেন, ফুটবল মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজেমাকে অনুশীলনে নিচ্ছে না আল ইত্তিহাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT