চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএসসি ও সমমানের পরীক্ষা না দেওয়ার দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের অবস্থান চলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 20, আগস্ট 2024
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
শিক্ষার্থীরা সচিবালয়ে অবস্থান করছে, নিরাপত্তা ব্যবস্থা কঠোর. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসি ও সমমানের পরীক্ষা না দেওয়ার দাবিতে সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে পরীক্ষার্থীদের একটি দল।  দাবি না মানা পর্যন্ত সচিবালয়ের ভেতরে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার ২০ আগস্ট দুপুরে শিক্ষার্থীরা পল্টন থেকে একটি মিছিল বের করে গুলিস্তানের দিকে যায়। সচিবালয়ের একটি গেট খোলা থাকায় ঐ গেট দিয়ে শত শত শিক্ষার্থী ভেতরে প্রবেশ করে। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সচিবালয়ের কর্মীরা তাদের অফিস থেকে বেরিয়ে আসেন। এসময় পুলিশ নীরব অবস্থান নেয়।

শিক্ষার্থীরা বলছেন: আমরা আর এইচএসসি পরীক্ষায় বসতে চাই না। ইতোমধ্যে সাতটি পরীক্ষা হয়েছে, তার ফলাফল প্রকাশ করা হোক। পাশাপাশি যে ছয়টি পরীক্ষা হয়নি সেগুলোর ক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজাল্ট অনুযায়ী রেজাল্ট দেওয়া হোক। আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নিজেদের মেধার প্রমাণ দেবো। আমরা কোন ধরনের অটো পাস চাই না।

এর আগে, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে এক মভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে সিদ্ধান্ত হয়: এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে।

শিক্ষার্থীরা এখন এ সিদ্ধান্তের বাতিল দাবি করে অবস্থান কর্মসূচি চালাচ্ছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে জানানো হয়, ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না।

শিক্ষা বোর্ডের একটি সূত্র বলেছিল, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হওয়া হামলায় প্রশ্নপত্র রাখা ট্রাংক ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য ১১ আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল।

Tags: অবস্থান কর্মসূচিএইচএসসিবিক্ষোভ
Previous Post

শেখ হাসিনাকে আইনের আওতায় আনতে ভারতের প্রতি আহ্বান বিএনপির

Next Post

গণঅভ্যুত্থানকে তরুণদের অভাবনীয় সাফল্য বলছেন প্রবাসী লেখকরা

Next Post
প্রবাসী লেখকদের সঙ্গে গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা করছে দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থানকে তরুণদের অভাবনীয় সাফল্য বলছেন প্রবাসী লেখকরা

সিরাজগঞ্জ ও খাগড়াছড়ির কৃষকরা আমন ধান চাষে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোপা আমন ধান চাষে ব্যস্ত সিরাজগঞ্জ ও খাগড়াছড়ির কৃষকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT