চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোয় শিশু চিত্রশিল্পীদের ক্যানভাসে ভাষা আন্দোলনের গল্প

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
1:27 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2025
in প্রবাস সংবাদ
A A
টরন্টোয় শিশু চিত্রশিল্পীদের ভাষা আন্দোলনের গল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার টরন্টোতে বাংলাদেশি-কানাডিয়ান শিশু চিত্রশিল্পীরা তাদের ক্যানভাসে দারুণভাবে ফুটিয়ে তুলেছে বাংলাদেশ এবং মহান ভাষা আন্দোলনের চেতনাকে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বিআইইএস) এক বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।

টরন্টোর বাঙালি অধ্যুষিত ড্যানফোর্থের এক্সেস পয়েন্ট মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় অর্ধ শতাধিক শিশু চিত্রশিল্পী অংশগ্রহণ করে। স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিআইইএস আয়োজিত দ্বাদশ এ চিত্রাঙ্কনের বিষয় ছিল আমার মায়ের ভাষা, আমার গর্ব। শিশু চিত্রশিল্পীরা তাদের রঙ-তুলির মাধ্যমে শহীদ মিনার, রক্তাক্ত ২১ ফেব্রুয়ারি, ভাষার দাবিতে বাঙালির সংগ্রাম, মিছিল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খণ্ডচিত্রকে ফুটিয়ে তুলেছে।

ছয় থেকে পনেরো বছর বয়সীদের দুটি বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ২০ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা সনদ ও ৫০০ ডলার প্রাইজমানি পান, আর অংশগ্রহণকারী বাকি সবাই সনদ উপহার পায়। প্রতিযোগিতার বিচারকমণ্ডলীতে ছিলেন চারুকলার শিক্ষক সুব্রত নাথ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিআইইএস-এর এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টরন্টো সিটি কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড, কমিউনিটির বিশিষ্টজন ব্যারিস্টার কামরুল হাফিজ, ব্যারিস্টার জাকির হোসেন, ফ্যামিলি ফিজিশিয়ান ও বিআইইএস-এর ভাইস প্রেসিডেন্ট ডা. নীলাঞ্জনা দত্ত, পরিচালক মোস্তফা আকন্দ, অভিভাবকসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।

সংগঠনের নির্বাহী পরিচালক ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গৌরব, স্মরণ ও ঐক্যের প্রতীক। ১৯৫২ সালে বাংলাদেশে ভাষা শহীদরা মাতৃভাষায় কথা বলার অধিকারের জন্য লড়াই করেছিলেন। আজ আমরা শুধু বাংলা নয়, বরং সব ভাষাকে উদযাপন করছি—যা মানুষের আত্মপরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা শুধুমাত্র কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি শিল্পের মাধ্যমেও প্রকাশ পায়। শিশু চিত্রশিল্পীদের মনোমুগ্ধকর শিল্পকর্ম শুধুমাত্র তাদের প্রতিভার বহিঃপ্রকাশ নয়, বরং ভালোবাসা, বৈচিত্র্য এবং ঐতিহ্যের গল্প বলে। তারা আমাদের মনে করিয়ে দেয় যে ভাষা হলো সংযোগের সেতু, বিভেদের দেয়াল নয়।

প্রসঙ্গত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিআইইএস প্রতিবছর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছে, যা কানাডায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিআইইএস জানিয়েছে, ভবিষ্যতেও তারা এই আয়োজন অব্যাহত রাখবে।

Previous Post

চীন সফরে বাংলাদেশের প্রতিনিধি দল

Next Post

কাজের হিসাব চাওয়া মেইলের জবাব না দিলে চাকরি থেকে বরখাস্ত: মাস্ক

Next Post
জনপ্রিয় নেতা জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকার ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজের হিসাব চাওয়া মেইলের জবাব না দিলে চাকরি থেকে বরখাস্ত: মাস্ক

গোবিন্দ ও সুনীতার সঙ্গে একটি ছবি, তারা হাসিমুখে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেঙে যাচ্ছে গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের সংসার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT