চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কংগ্রেসম্যানদের চিঠির বিষয়ে সরাসরি কিছু বলেনি স্টেট ডিপার্টমেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 15, জুন 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়াল লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছয় মার্কিন কংগ্রেসম্যানের চিঠির বিষয়ে সরাসরি কিছু বলেনি ইউএস স্টেট ডিপার্টমেন্ট। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, কংগ্রেসম্যানদের যেকোন তথ্যের বিষয়ে গোপনীয়তা রক্ষা করেই প্রতিক্রিয়া জানানো হয়।

এর আগে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, স্যাংশন, ভিসানীতি ও ২০২৪ সালে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকেও চিঠি দিয়েছেন ছয় কংগ্রেস সদস্য।

এরা হলেন, উইলিয়াম আর কিটিং, জেমস পি ম্যাকগভর্ন, বারবারা লি, জিম কষ্টা, দিনা তিতাস ও জেমি রাসকিন।

গত ৮ জুন দেয়া এই এই চিঠির ছবি প্রকাশ্যে এনে কংগ্রেস সদস্য বিল কিটিং টুইটে জানান, বাংলাদেশের চলমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের পাশাপাশি ব্লিঙ্কেনকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা ও কর্মকর্তাদের মাধ্যমে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এগুলোর বিষয়ে জবাবদিহিতা অব্যাহত রাখতেও আহ্বান জানান তিনি।

ছয় মার্কিন কংগ্রেসম্যানের বিরুদ্ধে প্রবাসীদের বিবৃতি
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ তৈরিতে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেয়া ছয় মার্কিন কংগ্রেসম্যানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।

১৯৩ জন প্রবাসী বাংলাদেশির সাক্ষর করা এক বিবৃতিতে তারা জানান, বাইডেনের কাছে মার্কিন ৬ প্রতিনিধি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।

তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশে হিন্দু জনসংখ্যা অর্ধেক হওয়া ও খ্রিস্টান ধর্মবলম্বীদের ওপর নিপীড়নের বিষয়ে ওই চিঠিতে ভুল তথ্য দেয়া হয়েছে।

কংগ্রেসম্যানদের চিঠির বক্তব্য থেকে মিথ্যা এসব তথ্য প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন তারা।

Tags: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
Previous Post

সাউথ সুদানে ‘সুদান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ মনুমেন্ট’ উদ্বোধন

Next Post

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে যুব মহিলা লীগ

Next Post
নারীদের অধিকার ও সমাবেশের জন্য নারীরা রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে যুব মহিলা লীগ

বাংলাদেশি শান্তিরক্ষীদের জন্য আন্তর্জাতিক সমর্থন ও রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি শান্তিরক্ষী বিষয়ে এইচআরডব্লিউর বিবৃতি ‘রাজনৈতিক ষড়যন্ত্র’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT