চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘কিপ্টুস আনলিমিটেড’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 28, জুলাই 2026
in বিনোদন
A A
দুই ব্যক্তি বনজীবী, একজন শাকসবজি দেখাচ্ছেন অন্যজনের. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি রাজীব মণি দাসের রচনা ও পলাশ মণি দাসের পরিচালনায় নির্মাণ হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘কিপ্টুস আনলিমিটেড’। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান, রেজমিন সেতু, শফিক খান দিলু, সায়কা আহমেদ, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা, ফরিদ হোসাইন, প্রমুখ।

পরিচালক পলাশ মণি দাস বলেন, কথায় আছে কয়লা ধুইলে ময়লা যায়না ঠিক তেমনি কৃপণ মানুষ যতই টাকার মালিক হোকনা কেন সেই টাকা সে ভোগ করে যেতে পারেনা, এতো টাকা-পয়সা না খেয়ে জমিয়ে রেখে লাভ কি? সামির তার টাকা সোনা মিয়া ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখে। হঠাৎ একদিন খবর আসে সোনা মিয়া ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। কৃপণ মানুষগুলো কিছু টাকা লাভ পাওয়ার জন্য কি না করতে পারে তাই তুলে ধরার চেষ্টা করেছি।

নাট্যকার রাজীব মণি দাস বলেন, কৃপণতা নিয়ে এর আগেও অনেক নাটক নির্মাণ করা হয়েছে, তবে দর্শক ‘কিপ্টুস আনলিমিটেড’ গল্পে ভিন্ন কিছু দেখতে পাবে। গল্প যদি গল্পের মতো না হয় তাহলে সে গল্প লিখে কোনো লাভ নেই। আমি সব সময় গল্পের ভিন্নতা চিন্তা করেই গল্প লেখি এখানেও তার ব্যতিক্রম নয়।

কাহিনিতে দেখা যায়- সামির দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে একবারে দেশে চলে আসে। দেশে এসে সে আলিয়া নামের এক মেয়েকে পারিবারিকভাবেই বিবাহ করে। বিবাহের জন্য যদিও প্রস্তুত ছিল না আলিয়া, পরিবারের চাপে বিয়ে করে। বাবা-মা ও আত্মীয়-স্বজনের যুক্তি ছিল ছেলে দীর্ঘদিন বিদেশে ছিল, তার অনেক টাকা। সুখে থাকতে পারবি, এমন পাত্র কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। এমনি প্রেক্ষাপটে দুই পরিবারের সংযোগে বিয়ের দিন তারিখ ঠিক হয়। পাত্রী দেখতে যাওয়া থেকে শুরু হয় সামিরের কৃপণ মিশনের চরিতার্থ।

এরপর বাসর রাত থেকেই শুরু হয় কৃপণ স্বামী সামিরের কিপ্টামির অঘোষিত যুদ্ধ। যেন প্রতিযোগিতা লেগে যায় কত কম খরচ করা যায়। তরকারি তেল দিতে গিয়ে কয়েকটা ফোটা তেল দিয়ে রান্না শেষ করা লাগে, একদিন তো ২ ফোটা তেল কড়াইতে বেশি পড়ে যাওয়ায় সামির তেলেবেগুনে জ্বলে উঠে।

বাজার থেকে গুণে গুণে দুই দিনের জন্য ৪ পিস পুটি মাছ, ৪ পিস মুরগির উচ্ছৃষ্ট পায়া কিনে আনে। বাড়িতে গিয়ে দেখে শালি অনু আসছে, আসার আগে খবর দিয়ে আসে নাই কেন, এজন্য সামির রাগ করে। অন্য একদিন শালি গোসল করতে যাবে কিন্তু সাবান নেই। সামির বিদেশি একখান সাবান বের করে এনে দা দিয়ে কেটে ৪ টুকরা করে এক টুকরা শালির হাতে দিয়ে বলে, অপচয়কারী শয়তানের ভাই। তাই এই পদ্ধতিতে সাবান ব্যবহার করতে হবে। এতে ১ সপ্তাহে ব্যবহৃত সাবানটি ১ মাস ব্যবহার করা যাবে বলে যুক্তি দাঁড় করায় সে।

সামির তার টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখে। হঠাৎ একদিন খবর আসে সোনা মিয়া ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। সামির এ খবর শুনে অজ্ঞান হয়ে পড়ে। পরিবার আত্মীয়-স্বজন ছুটে আসে দেখতে। চারিদিকে রটে যায় সামির মারা গেছে।

টেলিফিল্মটি প্রচারিত হবে আগামী ২৯ জুলাই বুধবার বিকেল ৩টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল (চ্যানেল আই) তে।

Tags: রাজীব মণি দাসলিড বিনোদন
Previous Post

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

Next Post

আরব আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস

Next Post
বাংলাদেশের পতাকা উত্তোলিত ভবন, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

আরব আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস

জনতা স্মরণে শহীদ মিনার, গণসংবর্ধনা ও স্মরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

মণি সিংহের আদর্শে মানবমুক্তির আন্দোলন জোরদারের আহ্বান রুহিন হোসেন প্রিন্সের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT