চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরতের প্রথম দিনে প্রকৃতির প্রাণ জুড়ানো রূপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 16, আগস্ট 2025
in পরিবেশ
A A
শরতকালে প্রকৃতি ও মানুষের মিলনমেলা, ধানের শীষে ভরা মাঠে শিশুদের খেলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: শরতের বিকালে কাশফুল হাতে খেলছে শিশুরা (সংগ্রহীত)

ভাদ্রের প্রথম দিন থেকে বাঙালির দুয়ারে কড়া নাড়ল শরৎ। আষাঢ়-শ্রাবণের বর্ষণমুখর দিন শেষে প্রকৃতিতে শুরু হয়েছে শুভ্রতার ঋতু। আগস্টের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী এই ঋতু বয়ে আনে কাশফুলের দোলা, শিউলির গন্ধ আর গাঢ় নীল আকাশের অপার সৌন্দর্য।

সাদা কাশবন, ভোরের শিশিরে ভেজা শিউলি আর রাতের স্নিগ্ধ জ্যোৎস্না, সব মিলিয়ে শরৎ যেন প্রকৃতির পরশমণি। এ কারণে একে বলা হয় ‘ঋতুরানি’।

বাংলা সাহিত্যেও শরতের গভীর ছাপ রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আধুনিক কবিদের রচনায় ভেসে ওঠে শরতের মোহময় চিত্র। শুভ্র মেঘ, ধানক্ষেত আর শিউলি ফুলকে ঘিরেই তারা এঁকেছেন শরতের রূপকল্প।

শরৎ মানেই গাছে গাছে পাকা তাল, সেই তাল দিয়ে তৈরি পিঠা-পায়েসের স্বাদ। আবার ক্ষেতে বেড়ে ওঠে আমন ধানের চারা। আশ্বিন মাসে সন্ধ্যা নামে একটু আগে, বাতাসে মিশে থাকে শীতের আগমনী বার্তা।

এই ঋতুতেই হিন্দু ধর্মাবলম্বীরা পালন করেন তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই শরৎ কেবল প্রকৃতির নয়, বাঙালির সংস্কৃতি ও আনন্দ-উৎসবেরও বিশেষ ঋতু।

Tags: ‍ঋতুশরত
Previous Post

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় ১৮ যাত্রীর মৃত্যু

Next Post

সেনা অভিযানে রাজশাহীর সাবেক মেয়রের ভাইয়ের প্রতিষ্ঠান থেকে অস্ত্র উদ্ধার

Next Post
রাজশাহীতে সেনা সদস্যরা অস্ত্র উদ্ধার অভিযানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা অভিযানে রাজশাহীর সাবেক মেয়রের ভাইয়ের প্রতিষ্ঠান থেকে অস্ত্র উদ্ধার

পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও মানুষ, ধ্বংসস্তূপের মাঝে উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যুর মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT