চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুনে পুড়ে অঙ্গার হলেন ঘুমন্ত জাহানারা বেগম

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
1:01 অপরাহ্ন 18, মার্চ 2023
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
ঘুমন্ত জাহানারা বেগমের উপর আগুনে পুড়ে অঙ্গার হওয়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গবাদিপশুগুলো বাঁচলেও ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেল জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা। অগ্নিকাণ্ডের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকা। শনিবার ভোর ৩ টা দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ কোতোয়ালির ৯ নং আস্করপুর ইউপি’র খানপুর ঢাডিশাইল এলাকায় জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ঘটনা ঘটেছে। জাহাঙ্গীর মুদি দোকানি। সীমান্ত সংলগ্ন খানপুর বাজারে তার দোকান আছে।

জাহাঙ্গীর আলমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার মা জাহানারা বেগম ঘুমিয়ে ছিলেন। সে অবস্থায় তিনি আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছেন। অগ্নিকান্ডের সময় গোয়াল ঘরে রাখা ৪ টি গবাদিপশু গরুকে জাহাঙ্গীর আলমের পরিবার রক্ষা করতে পারলেও মাকে কক্ষা করতে পারেনি। তার আগেই মায়ের ঘর পুড়ে ছাই হয়েছে।

গৃহকর্তা জাহাঙ্গীর আলমের অভিযোগ করে বলেন, কে বা কারা শত্রুতাবশত এই নৃশংসতা ঘটিয়েছে। তার টিনের চালার বাড়িতে আগুন লাগিয়ে দিলে এ ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম খানপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। প্যারালাইসিস আক্রান্ত ছিলেন তিনি।

স্থানীয় সংবাদকর্মী আব্দুর রহমান জানান, অগ্নিকান্ডের সময় মুঠোফোনে ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হলেও তারা আসেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানিয়েছেন, জাহাঙ্গীর আলম প্রায় তিন বছর আগে কমলপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় ধারীশাইল নামক গ্রামে রাস্তার পাশে বাড়ি তৈরি করে মা এবং স্ত্রীসহ বসবাস করছিলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে

Tags: দিনাজপুর
Previous Post

চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার

Next Post

প্রয়াত ‘জন উইক’ অভিনেতা ল্যান্স রেডডিক

Next Post
জন উইক অভিনেতা ল্যান্স রেডডিকের ছবি, আধুনিক সিনেমার চরিত্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত ‘জন উইক’ অভিনেতা ল্যান্স রেডডিক

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৬৯. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৬৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT