চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের উচিত ছিল অনেক আগেই সংলাপের আয়োজন করা: নজরুল ইসলাম খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 28, নভেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা সংলাপের জন্য আলোচনা সভায় বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের কাছে রাষ্ট্রের জনগণের নিরাপত্তা গুরুত্বপূর্ণ নয়। সরকারের উচিত ছিল অনেক আগেই সংলাপের আয়োজন করা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে ‘জাতীয় সংলাপ’ শিরোনামে এ অনুষ্ঠানের এসব বলেন তিনি।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ২০১১ সালে সংবিধান সংশোধনীর পর থেকে দেশের রাজনীতিতে শান্তি নাই। এই যে অস্থিরতা তৈরি করা হলো, তার উদ্দেশ্য জোর করে ক্ষমতায় টিকে থাকা।

নির্বাচনে অশগ্রহনের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে কেন নির্বাচন যাবো আমরা? সরকার জবরদস্তি করছে। জনগণের অধিকারকে যারা তছনছ করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নজরুল ইসলাম খান বলেন, এই সরকার বলছে, গণতন্ত্রের চেয়েও উন্নয়ন বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আগে গণতন্ত্র তারপর উন্নয়ন। এসব উন্নয়ন দুর্নীতির টাকায় বানানো। এ যেন গোরস্থানে অলীক সজ্জা। এমন উন্নয়ন চাই না আমরা।

সংলাপে অংশ নিয়ে নজরুল ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে বিদেশিদের বোঝানো হচ্ছে, সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, তাই ৭ জানুয়ারি নির্বাচনের বাধ্যবাধকতা আছে। এভাবে বিদেশিদের বোঝানো হচ্ছে। এখনও বর্তমান প্রধানমন্ত্রী ২৯ তারিখের আগে ২৭ জানুয়ারিও যদি রাষ্ট্রপতির মাধ্যমে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের আহ্বান করেন, তারপরও ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব তা সংবিধানেই আছে। তাই সময় নেই এ কথার কোনো ভিত্তি নেই।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে নিয়ে সংলাপ হতে পারে। সংলাপ হবে না, হওয়ার সময় নেই এসব কথা ঠিক নয়।

Tags: নজরুল ইসলাম খানবিএনপিসরকারস্থায়ী কমিটির সদস্য
Previous Post

সিয়েরা লিওনে সেনাছাউনি-কারাগারে বিদ্রোহী সেনাদের হামলা, নিহত ২০

Next Post

দ্রুত চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

Next Post

দ্রুত চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

নতুন সেবা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশ ও বাংলালিংক-এর নতুন সেবা চালু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT