চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলের সাপ্তাহিক ছুটি শনিবার বাতিল হচ্ছে!

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
8:28 অপরাহ্ন 26, মার্চ 2024
in শিক্ষা
A A
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলের সাপ্তাহিক ছুটি শনিবার বাতিল হতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন,আগামীতে সাপ্তাহিক দুই দিন বন্ধ থেকে একদিন শনিবার স্কুল খোলা রেখে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আজ মঙ্গলবার ২৬ মার্চ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে বিদ্যালয় খোলা থাকা নিয়ে অনেক ধরনের প্রচার-অপপ্রচার হয়েছে। যেহেতু এই বছর বিষয়টি এসেছে। আমরা আগামীতে চেষ্টা করবো। বছরে ৫২টি শনিবার আছে। সেখানে যদি বিদ্যালয় কিছুটা খোলা রেখে রমজানে মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যায়। এটা করা হলে বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস যারা করছে তাদের ষড়যন্ত্র বন্ধ করা যেতে পারে।

তিনি আরও বলেন, এই লক্ষ্যে আমরা একটা পরিকল্পনা করবো। যাতে করে আদালতে গিয়ে মিথ্যা গুছিয়ে বিভ্রান্ত করে রায় নিয়ে আসা না যায়। সে ধরনের অপচেষ্টা কেউ যেন না করতে পারে, এটা নিয়ে রাস্তায় নেমে মানববন্ধন করতে না পারে। মন্ত্রী বলেন, সংবেদনশীলতার জায়গায় অবশ্যই শ্রদ্ধাশীল। এ সকল বিষয় নিয়ে আলেম ওলামাদের সঙ্গেও আলোচনা করবো, তাদের একটা অবস্থান আছে এ বিষয়ে।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে ব্যবহার করে, শিক্ষার ব্যবস্থার মাধ্যমে। কারণ পরিকল্পনা ছিলো-বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে পাকিস্তানমুখি করা, গোঁড়া ও উগ্র মৌলবাদী বানানো। পাকিস্তানের সাথে পুনরায় ভাতৃত্ববোধ সৃষ্টি করা। ইতিহাসকে বিকৃত করে বঙ্গবন্ধুকে মুছে দিয়ে, বঙ্গবন্ধুর সহকর্মীদের মুছে দিয়ে এক ধরনের সামরিকীকরণ করার অপচেষ্টা ছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ অন্যরা।

শিক্ষামন্ত্রীর বক্তব্য:https://www.facebook.com/messenger_media?attachment_id=1326814961326627&message_id=mid.%24gAAV-mh9MSTGUrGTwmmOex7ax4M2r&thread_id=1546575298709809

 

Tags: স্কুল
Previous Post

একাকিত্ব আর অভাবের তাড়নায় মেয়েকে নিয়ে মায়ের আ/ত্মহ/ত্যা

Next Post

সমরাস্ত্র প্রদর্শনী: ক্রেনে ঝুলে উচ্ছ্বসিত শিশুরা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সমরাস্ত্র প্রদর্শনী: ক্রেনে ঝুলে উচ্ছ্বসিত শিশুরা

বাংলাদেশের ফুটবল কোচের সাক্ষাৎকার, পয়েন্ট না পাওয়ায় হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পয়েন্ট না পাওয়ায় অবশ্যই হতাশ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT