চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের প্রথম মঙ্গল অভিযানের সেই শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 পূর্বাহ্ন 06, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশি শাড়ি, লাল ও নীল রঙের ঐতিহ্যবাহী শাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রথম মঙ্গল অভিযান ‘মঙ্গলযান’ এর সঙ্গে জড়িয়ে থাকা একটি শাড়ি স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্মিথসোনিয়ান ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে। ভারতীয় মহাকাশবিজ্ঞানী নন্দিনী হরিনাথ ঐতিহাসিক ওই অভিযানের গুরুত্বপূর্ণ দিনে যে শাড়িটি পরেছিলেন, সেটিই এখন জাদুঘরের প্রদর্শনীর অংশ।

আজ (৬ জুন) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নন্দিনী হরিনাথ ছিলেন ভারতের মঙ্গলযান মিশনের উপ-অপারেশনস পরিচালক। ২০১৩ সালের ১ ডিসেম্বর, যখন পৃথিবীর কক্ষপথ থেকে মহাকাশযানটিকে মঙ্গলের উদ্দেশে পাঠানোর গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হচ্ছিল, তখন তিনি লাল ও নীল রঙের একটি রেশমি শাড়ি পরেছিলেন। নন্দিনীর ভাষায়, সেটিই ছিল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন এবং পুরো মিশনের সবচেয়ে সংকটপূর্ণ মুহূর্ত।

সেদিন ইসরোর বিজ্ঞানীরা মহাকাশযানটির গতিপথ, গতি ও সময় নির্ধারণের জটিল কাজ সম্পন্ন করেন। মিশনের সাফল্য অনেকাংশে নির্ভর করছিল ওই দিনের সিদ্ধান্ত ও কার্যক্রমের ওপর। প্রায় ৩০০ দিনের যাত্রা শেষে ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর সফলভাবে মঙ্গলের কক্ষপথে পৌঁছে যায় মঙ্গলযান। এর মাধ্যমে ভারত বিশ্বের চতুর্থ দেশ বা মহাকাশ জোট হিসেবে এই কৃতিত্ব অর্জন করে।

নন্দিনী ভারতের প্রথম মঙ্গল অরবিটার মিশন মঙ্গলযানের ডেপুটি অপারেশনস ডিরেক্টর ছিলেন

মিশনের সফলতার পর ইসরোর নারী কর্মীদের উদ্‌যাপনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। শাড়ি পরিহিত নারীদের সেই ছবি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয় এবং মহাকাশ গবেষণায় নারীদের ভূমিকা নতুন করে সামনে নিয়ে আসে। স্মিথসোনিয়ান জাদুঘরের মহাকাশ ইতিহাসবিষয়ক কিউরেটর ম্যাট শিনডেল জানান, ওই ছবিই তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল।

পরে ২০২০ সালে তিনি নন্দিনী হরিনাথের সঙ্গে যোগাযোগ করেন এবং ভারতের মঙ্গল অভিযানের প্রতিনিধিত্ব করতে পারে এমন একটি স্মারক সংগ্রহের বিষয়ে আলোচনা শুরু করেন। শেষ পর্যন্ত নন্দিনীর পরা সেই শাড়িটিই জাদুঘরের সংগ্রহে যুক্ত করার সিদ্ধান্ত হয়। বর্তমানে শাড়িটি জাদুঘরের ‘ফিউচারস ইন স্পেস’ গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। সেখানে মহাকাশ গবেষণার ইতিহাস ও ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদর্শনীর পাশাপাশি এটি রাখা হয়েছে।

খেলনা, গেম, সিনেমার পোস্টার এবং মহাকাশে যাওয়া প্রথম মার্কিন নারীর পরা সেই বিখ্যাত নীল টি-শার্টটির পাশাপাশি শাড়িটি প্রদর্শন করা হয়েছে

দর্শনার্থীরা এতে করে শাড়িটির ইতিহাস এবং ভারতের মঙ্গল অভিযানে এর গুরুত্ব সম্পর্কে জানতে পারছেন।জাদুঘর কর্তৃপক্ষের মতে, শাড়িটি শুধু ভারতের প্রথম মঙ্গল অভিযানের স্মারক নয়; এটি দেশটির মহাকাশ কর্মসূচির সাফল্য, জাতীয় গর্ব এবং বিজ্ঞানক্ষেত্রে নারীদের অগ্রযাত্রার প্রতীকও। একই সঙ্গে ভারতীয় সংস্কৃতির একটি পরিচিত অনুষঙ্গ হিসেবে শাড়িটির বিশেষ সাংস্কৃতিক মূল্যও রয়েছে।

Tags: ভারতযুক্তরাষ্ট্রশাড়ি
Previous Post

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, ইরানের রাডার স্টেশনে মার্কিন হামলা

Next Post

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা

Next Post
ইরানের ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুত, খেলোয়াড়রা মাঠে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা

স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্টের উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT