২০১৪ ও ২০১৮ সালে নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেওয়া কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনজীবী জানিয়েছেন, নির্বাচন কমিশনারদের নিয়োগ অবৈধ হলে ওই সময়ের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। সন্ত্রাসী কর্মকান্ডের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের বিরোধীতা করে অ্যাটর্নি জেনারেল বলেছেন, ব্যক্তির বিচার হবে, কোন দলের নিবন্ধন বাতিল চায় না সরকার।









