দেখতে সুন্দর খেতে সুস্বাদু ও আকর্ষণীয় মোড়কে আবৃত এই মিষ্টিগুলো পাবেন ভারতে। ভারতের বিখ্যাত এই মিষ্টির ব্র্যান্ডের নাম গোলাব মিষ্টি। দূর দুরান্ত থেকে মানুষ এসে ভিড় করে এখানে মিষ্টি খেতে। চলুন জেনে আসি এ মিষ্টির উৎপত্তি সম্পর্কে।সর্বপ্রথম গজক ও রেউড়ি মিষ্টি দিয়ে শুরু হয় গোলাব সুইট। এরপর ১৯৭০ এবং ১৯৮০ দশকে যখন খুব জনপ্রিয় হয়ে ওঠে তখন এটি দিল্লিতে স্থানান্তরিত হয়। বলতে গেলে বর্তমানে ভারতের উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিমে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে।গোলাব মিষ্টি সম্পর্কে দোকানের ম্যানেজার আমাদেরকে জানান ,গোলাপ সুইট এর বিশেষ মিষ্টি হলো গজব ও রেউডি। এটা প্রথমে শুরু হয় ১৯১২ সালে রোতাকে। এরপর আমরা রোতাক থেকে দিল্লিতে স্থানান্তরিত করি।আমাদের ব্রাঞ্চ গুলোতে ২৫০ এর বেশি ধরনের মিষ্টি পাওয়া যায়। গজক ও রেউরি হল ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরের মধ্যে সবচেয়ে জনপ্রিয়।







