চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে নিয়ে ঝুঁকির কথা জানালেন পুতিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 29, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুতিনের ছবি, তিনি একটি বৈঠকে বসে আছেন, হাতে কিছু নোট ধরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

Russia's President Vladimir Putin chairs a meeting of the Security Council on the subject of nuclear deterrence in Moscow, Russia September 25, 2024. Sputnik/Alexander Kazakov/Kremlin via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY.

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিজ্ঞ এবং বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পুতিন মনে করেন, হত্যাচেষ্টার পর এখনও ঝুঁকিতে আছেন ট্রাম্প।

রয়টার্স জানিয়েছে, গতকাল (২৮ নভেম্বর) বৃহস্পতিবার কাজাখস্তানে একটি শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পুতিন।

গত জুলাইতে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর গুলিতে ট্রাম্প আহত হন। পরে সেপ্টেম্বরে ফ্লোরিডায় অবস্থিত ট্রাম্পের গলফ কোর্স থেকে বন্দুকধারী আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে পুতিন বলেন, ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সম্পূর্ণ অসভ্য পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। আমার মতে, তিনি এখনও নিরাপদ নন। দুর্ভাগ্যবশত, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আমি মনে করি তিনি (ট্রাম্প) বুদ্ধিমান এবং আমি আশা করি তিনি সতর্ক থাকবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন।

তিনি জানান, মার্কিন নির্বাচনী প্রচারের সময় রাজনৈতিক বিরোধীদের দ্বারা ট্রাম্পের পরিবার ও সন্তানরা যেভাবে সমালোচিত হয়েছেন তাতে তিনি আরও বেশি হতবাক হয়েছেন। পুতিন বলেন, ‘রাশিয়ায় ডাকাতরাও এমন আচরণ করে না।

রাশিয়ায় পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলার বিষয়ে সাংবাদিকদের রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের তীব্রতা বাড়িয়ে জো বাইডেনের প্রশাসন রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্কে আরও কঠিন করে তোলার চক্রান্ত করছে।

ট্রাম্প এই যুদ্ধ বন্ধের সমাধান খুঁজে পাবেন উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো সংলাপের জন্য প্রস্তুত।

Tags: ট্রাম্পপুতিন
Previous Post

ময়মনসিংহে কীটনাশক তৈরির কারখানায় আগুন

Next Post

জামালপুরে বিএনপির কার্যালয় ও বেসরকারি হাসপাতালে হামলা

Next Post
জামালপুরে বিএনপির কার্যালয় ও বেসরকারি হাসপাতালে হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে বিএনপির কার্যালয় ও বেসরকারি হাসপাতালে হামলা

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ক্রিকেট ম্যাচে দুই ব্যাটসম্যানের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রুকের শতকে ভালো অবস্থানে ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT