চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি ভর্তি পরীক্ষার ৫ ইউনিটের ফল প্রকাশ

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
9:52 অপরাহ্ন 20, জুন 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
বিশাল সংখ্যক পরীক্ষার্থী জাবি ক্যাম্পাসে ফলের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার পাঁচ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার ২০ জুন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://juniv-admission.org/ju-admission-result এসব ইউনিটের ফল প্রকাশ করা হয়। তবে সোমবার রাতে আইবিএ-জেইউ ইউনিটের ফল প্রকাশিত হয়।

ইউনিট ৫টি হলো- সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিট, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগভুক্ত ‘সি১’ ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিট, এবং ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন বা ‘আইবিএ-জেইউ’ ইউনিট। তবে পরীক্ষায় উপস্থিতি অনুযায়ী পাশের হার খুবই হতাশাজনক হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, ‘বি’ ইউনিটে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ১৯৩টি আসনের বিপরীতে দশগুণ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ‘সি’ ইউনিটে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়া ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে প্রত্নতত্ত্ব ও ইংরেজি বিভাগ, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে বিজনেস স্টাডিজ অনুষদের ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে বাণিজ্য ও অবাণিজ্য শিক্ষার্থীদের মোট আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, সমাজবিজ্ঞান ও আইন অনুষদে শিক্ষার্থীদের পাসের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। মোট ৩৮৬টি আসনের বিপরীতে দশগুণ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, সি ইউনিটে মোট ৩২ হাজার ৫১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। মোট পাসের হার ৫৭ শতাংশ। আর ‘সি১’ ইউনিটে ৫ হাজার ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল তিন হাজার ৭০০ জন। তাদের মধ্যে পাস করেছে প্রায় ৪১৫ জনের মতো। এছাড়া বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. নিলাঞ্জন কুমার সাহা জানান, ই ইউনিটে অনুষদের পরীক্ষায় মোট পাসের হার ৪০ শতাংশ।

এদিকে আজ মঙ্গলবার ছয়টি শিফটে ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীর উপস্থিতির হার ছিল প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ।

Tags: জাবিভর্তি পরীক্ষার ফল প্রকাশ
Previous Post

এমবিবিএস ভর্তিতে অটোমেশনের পরিবর্তে আগের নিয়ম চায় ‘বিপিএমসিএ’

Next Post

মোদির যুক্তরাষ্ট্র সফর এশিয়ার জন্য মাইল ফলক

Next Post
প্রধানমন্ত্রী মোদি ও ভারতের রাষ্ট্রপতি মোদির সঙ্গে সাক্ষাৎ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মোদির যুক্তরাষ্ট্র সফর এশিয়ার জন্য মাইল ফলক

অভিনেতা ও রাজনীতিবিদ ওবায়দুল কাদের বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোদির যুক্তরাষ্ট্র সফরের সাথে বাংলাদেশের নির্বাচনের সম্পর্ক নাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT