চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ক যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা, ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকর্ম ও মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রেরিত সম্মিলিত সাহায্যকারী দল তুরস্কে যাচ্ছে। এর মধ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেরে ১২ সদস্যের একটি উদ্ধারকারী দলও রয়েছে।

আজ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পক্ষ থেকে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি ২০২৩ তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের কারণে তুরস্ক সরকার কর্তৃক আন্তর্জাতিক সাহায্য চাওয়ার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে তুরস্কে একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানোর নির্দেশনা প্রদান করেন। এর আলোকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল ১২ সদস্যের একটি উদ্ধারকারী দল নির্ধারণ করেন।

এ বিষয়ে মো. মাইন উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সম্মিলিত উদ্ধারকারী দলের সাথে ফায়ার সার্ভিসকে অন্তর্ভুক্ত করায় আমরা সম্মানিত বোধ করছি। আন্তর্জাতিক অঙ্গনে উদ্ধারকাজ পরিচালনার জন্য এটি ফায়ার সার্ভিসের প্রথম বিদেশ গমন। বর্তমান সরকারের সময়ে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির এটি একটি উজ্জ্বল উদাহরণ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকারী দলের সদস্য হিসেবে যারা যাচ্ছেন তারা ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজারি গ্রুপ (INSARAG) এর স্ট্যান্ডার্ড অনুযায়ী বিধ্বস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনা বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণপ্রাপ্ত।

গতকাল সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের গাজিয়েন্তেপসহ আশপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনও থেমে থেমে আঘাত হানছে আফটার শক। প্রথম আঘাতের ৯ ঘণ্টা পর একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। ধ্বংসস্তূপে বহু মানুষ আটকে থাকায় নিহতের সংখ্যা বহুগুণে বেড়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বিশ্বের অনেক দেশ।

 

 

 

 

Tags: তুরস্কপ্রধানমন্ত্রীফায়ার সার্ভিসবাংলাদেশের উদ্ধারকারী দলভূমিকম্পসিরিয়ায় ভূমিকম্প
Previous Post

বইমেলা সরাসরি: ৭ ফেব্রুয়ারি

Next Post

মেসির বিশ্বকাপ জয়ে ‘খুব খুশি’ রোনালদিনহো

Next Post
মেসি ও রোনালদিনহো একসাথে ফুটবল মাঠে, বন্ধুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির বিশ্বকাপ জয়ে ‘খুব খুশি’ রোনালদিনহো

বাংলাদেশ-ভুটান ম্যাচে নীরবতা পালনরত খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভুটান ম্যাচে ভূমিকম্পে হতাহতদের স্মরণে নীরবতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT