চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে গ্রিনল্যান্ড ছাড়ল জার্মান বাহিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:35 অপরাহ্ন 19, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গ্রিনল্যান্ডে মোতায়েন করা জার্মান সেনাদল অবশেষে দেশে ফিরেছে। রোববার ১৮ জানুয়ারি এই সেনাদলটি গ্রিনল্যান্ড ত্যাগ করে জার্মানির উদ্দেশে রওনা হয়।

তবে বিশ্বজুড়ে চলমান উত্তেজনার মধ্যে হঠাৎ করে সেনা প্রত্যাহারের এই ঘটনাকে কোনো ‘পিছুটান’ বা চাপের ফল হিসেবে মানতে নারাজ বার্লিন। জার্মান কর্তৃপক্ষের দাবি, তাদের ‘অভিযান শেষ’ হয়েছে বলেই তারা ফিরে আসছে।

জার্মান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ডেনমার্কের অনুরোধে পাঠানো জার্মান সামরিক বাহিনীর (বুন্ডেসভেয়ার) একটি ছোট দল গ্রিনল্যান্ডে অবস্থান করছিল।

রোববার ১৫ সদস্যের ওই দলটি বিমানযোগে প্রথমে আইসল্যান্ডের রেইকিয়াভিক এবং পরে ডেনমার্কের কোপেনহেগেন হয়ে নিজ দেশে ফিরে যায়।

জার্মান অপারেশনাল কমান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, এটি কোনো বড় আকারের বা স্থায়ী সেনা মোতায়েন ছিল না। এটি ছিল মূলত একটি ‘পরিস্থিতি যাচাইকারী’ (রিকনেসাঁ) মিশন। ডেনমার্কের আমন্ত্রণে ইউরোপীয় ন্যাটো মিত্রদের একটি সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে তারা সেখানে গিয়েছিল।

মূলত ভবিষ্যতে ওই অঞ্চলে বড় কোনো যৌথ সামরিক মহড়া চালানো সম্ভব কিনা, তা খতিয়ে দেখাই ছিল তাদের কাজ। এর মধ্যে ছিল গ্রিনল্যান্ডের চরম আবহাওয়া, যোগাযোগ ব্যবস্থা, সৈন্যদের চলাচলের পথ এবং রসদ পরিবহনের সক্ষমতা যাচাই করা। এই তথ্যের ওপর ভিত্তি করেই ভবিষ্যতে সেখানে নৌ-নজরদারি বা অন্য কোনো সামরিক সহযোগিতার রূপরেখা তৈরি করা হবে। এই সেনা প্রত্যাহারের সময়টি আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি তুলেছেন। চীন ও রাশিয়ার সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অপরিহার্য বলে অভিহিত করেছেন।
এরই জেরে ডেনমার্কসহ আটটি ইউরোপীয় দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে জার্মান সেনাদের ফিরে আসাকে অনেকেই যুক্তরাষ্ট্রের চাপের ফল বলে মনে করছিলেন।

তবে জার্মানির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘জেডডিএফ’ ও অস্ট্রিয়ার ‘ডাই প্রেস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুন্ডেসভেয়ার স্পষ্টভাবে জানিয়েছে—এই ফিরে আসা অপরিকল্পিত নয়। তাদের ওপর অর্পিত দায়িত্ব বা ‘অ্যাসাইনমেন্ট’ সফলভাবে শেষ হয়েছে বলেই তারা পরিকল্পনা মাফিক ফিরে এসেছে।

আপাতত গ্রিনল্যান্ড থেকে সেনা ফিরিয়ে আনলেও ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইউরোপীয় নেতাদের মতে, গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর কাঠামোর ভেতরেই নিশ্চিত করা সম্ভব, এর জন্য যুক্তরাষ্ট্রের একক নিয়ন্ত্রণের প্রয়োজন নেই।

জার্মান বাহিনী এখন তাদের সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করবে। এই বিশ্লেষণের ফলাফলের ওপরই নির্ভর করবে ভবিষ্যতে মেরু অঞ্চলে ন্যাটো মিত্রদের উপস্থিতির ধরন কেমন হবে।

Tags: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পগ্রিনল্যান্ডডেনমার্কযুক্তরাষ্ট্র
Previous Post

‘ফেস অব ওয়ালটন এসি’ চুক্তিবদ্ধ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

Next Post

দুই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকার নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

Next Post
ছবি: সংগৃহীত

দুই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকার নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

‘পরীকে আরো এক্সপ্লোর করা উচিত নির্মাতাদের’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT