আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সাথে আসল মোকাবেলা হবে ডিসেম্বরে, বিজয়ের মাসে বিএনপি জনতার গর্জন শুনতে পারবে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি বলেন, বিএনপির জনসভায় মাত্র কয়েক হাজার লোক হয়। আওয়ামী লীগ লক্ষ লক্ষ লোক নিয়ে বিএনপিকে মোকাবেলা করবে।








