চৈত্র মাসের শুরুতেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি কমে বাড়বে গরম। মঙ্গলবার ২৬ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় পরিমাপযোগ্য বৃষ্টিপাত হয়নি।
সবশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। এর বাইরে রংপুর, তেঁতুলিয়া, শ্রীমঙ্গল, রাজারহাট, ঈশ্বরদী ও টাঙ্গাইলে কমবেশি বৃষ্টি হয়েছে।
বুধবার ২৭ মার্চ সন্ধ্যা ৬টার পর সারাদেশে অস্থায়ী মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার ২৮ মার্চ কুমিল্লা, নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগে দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতে সামান্য বৃদ্ধি পেতে পারে।









