আসন্ন বাজটেকে সামনে রেখে ডেমোক্রেটিক বাজেট মুভমেন্ট-এর আয়োজনে জন বাজেট সংসদ অনুষ্ঠিত হয়েছে। এই জন বাজেটে অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ করদাতা, উদ্যোক্তা, কৃষক-শ্রমিক, দলিতসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আসন্ন বাজেটে উচ্চ মূল্যস্ফীতি, কর ও ঋণের প্রভাব কমিয়ে আনার পরামর্শ দেন তারা।








