চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশকে বিস্কুট-পানি দিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 03, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শিক্ষার্থীরা পুলিশের কাছে বিস্কুট ও পানি দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশকে বিস্কুট ও পানি দিয়েছেন।

আজ শনিবার সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।

দুপুর থেকে স্লোগানে উত্তাল হয় সায়েন্সল্যাব এলাকা। সেখানে আগে থেকেই অবস্থান নেয় পুলিশ। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিস্কুট ও পানি পাঠানো হয় পুলিশের কাছে। শুরুতে তারা বিস্কুট-পানি নিতে অস্বীকৃতি জানালেও পরে তা গ্রহণ করেন।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, পুলিশ আমাদের শত্রু না। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা অনেকটা সময় আমাদের পাশে অবস্থান করছেন, আমরা সাধ্যমতো তাদের মাঝে পানি ও বিস্কুট পাঠিয়েছি। তারা (পুলিশ) গ্রহণ করেছেন তাই আমরা তাদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে সত্যের পক্ষে অবস্থান নেওয়ারও অনুরোধ জানাই।

সড়কে প্রতিবাদী গ্রাফিতি
সায়েন্সল্যাবের রাস্তায় প্রতিবাদী গ্রাফিতি করে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা। এসব গ্রাফিতিতে— স্টেপ ডাউন হাসিনা, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, উই ওয়ান্ট জাস্টিস, লিখে প্রতিবাদ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা রাস্তার উপর লিখে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন— জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস/ দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত/ স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে/ জ্বালারে জ্বালো, আগুন জ্বালো/ আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে/ আমার ভাই শহীদ কেনো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন/ আনাদের আন্দোলন চলছে-চলবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শনিবার সারাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ‘ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানরে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। রমনার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বল প্রয়োগ করা হবে না।

এর আগে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ করবে তারা। একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা করা হয়েছে।

গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দেন।

তিনি বলেন, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।

আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, আগামীকাল সারা দেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আগামীকালের পর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।

তিনি বলেন, রোববার থেকে এ সরকারকে কোনো ট্যাক্স দেওয়া হবে না। এ সরকারের কোনো অফিসে যাওয়া হবে না। সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে।

Tags: পুলিশসায়েন্সল্যাব
Previous Post

জেলায় জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

Next Post

দিনের প্রথম সোনা সাউথ কোরিয়ার, রৌপ্য স্বাগতিকদের

Next Post
তিনজন নারী ক্রীড়াবিদ পুরস্কার গ্রহণের সময় হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনের প্রথম সোনা সাউথ কোরিয়ার, রৌপ্য স্বাগতিকদের

শিক্ষার্থীদের ডাকে ধানমন্ডি থেকে শহীদ মিনারে সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদের ডাকে ধানমন্ডি ছেড়ে শহীদ মিনারে সংগীতশিল্পীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT