চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে প্রক্রিয়ায় হাইকোর্টের ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
12:30 অপরাহ্ন 26, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, আদালত
A A
বাংলাদেশের হাইকোর্ট ভবনের ছবি, শান্ত ও আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ইতিহাসে এই প্রথম সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে হাইকোর্টের অতিরিক্ত বিচারক (বিচারপতি) হিসেবে ২৫ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতেই ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেন রাষ্ট্রপতি। আজ এদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি।

এর আগে বিচারপতি নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হলে কয়েকশো আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে অর্ধশতাধিক আবেদনকারী চূড়ান্ত করে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। পরবর্তীতে সাক্ষাৎকার গ্রহণের (ভাইভা) মাধ্যমেরাষ্ট্রপতির কাছে নিয়োগের সুপারিশ করা হয়।

এরপর রাষ্ট্রপতির আদেশক্রমে ২৫ আগস্ট আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সহিত পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক উল্লিখিত ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ হতে অনধিক ২ বৎসরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করিয়াছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।

গতকাল নিয়োগ পাওয়া ২৫ জন অতিরিক্ত বিচারক হলেন:

মোঃ আনোয়ারুল ইসলাম (শাহীন), মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, শেখ আবু তাহের, আজিজ আহমদ ভূঞা, রাজিউদ্দিন আহমেদ, ফয়সল হাসান আরিফ, এস, এম, সাইফুল ইসলাম, মোঃ আসিফ হাসান, মোঃ জিয়াউল হক, দিহিদার মাসুম কবীর, জেসমিন আরা বেগম, মুরাদ-এ-মাওলা সোহেল, মোঃ জাকির হোসেন, মোঃ রাফিজুল ইসলাম, মোঃ মনজুর আলম, মোঃ লুৎফর রহমান, রেজাউল করিম, ফাতেমা আনোয়ার, মাহমুদ হাসান, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, এ. এফ. এম সাইফুল করিম, উর্মি রহমান ও এস. এম. ইফতেখার উদ্দিন মাহামুদ।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী রয়েছেন।

Tags: হাইকোর্ট
Previous Post

বাংলাদেশ সফরে নেদারল্যান্ডস দলে ১৭ বর্ষী নতুন মুখ

Next Post

ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন অভিনেত্রী মিথিলা

Next Post
অভিনেত্রী মিথিলা ডক্টরেট ডিগ্রি অর্জন উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন অভিনেত্রী মিথিলা

অ্যামি কনি বক্তৃতা দিচ্ছেন, পেছনে একটি বোতল দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ফেডারেল রিজার্ভের গভর্নরকে বরখাস্ত করলেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT