নিম্ন আদালতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের রায়ের পর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়ও উচ্চ আদালতে বিচারকে বাধাগ্রস্ত করতে তৎপরতা চলছিলো। পরবর্তীতে বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে পুরোপুরি বন্ধ হয়ে যায় উচ্চ আদালতের বিচারিক কার্যক্রম। এক এগারো সরকারের সময়েও একই অবস্থা ছিলো।







