চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বতন্ত্র বা অন্য দলের প্রার্থীদের কোনভাবেই বাধা দেওয়া যাবে না: শেখ হাসিনা

আখতারুজ্জামান by আখতারুজ্জামান
7:07 অপরাহ্ন 21, ডিসেম্বর 2023
in জনপদ, পাবনা
A A
শেখ হাসিনা বৈঠকে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপুর্ণভাবে অনুষ্ঠানের স্বার্থে স্বতন্ত্র প্রার্থীদের বাধা না দিতে নেতা-কর্মীদের আবারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে ৫ জেলার সঙ্গে পাবনা অঞ্চলের দলীয় নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে দেয়া ভাষণে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে দলের যে প্রার্থীই হোক না কেন, তাকে জনপ্রিয়তা যাচাই করে নির্বাচত হয়ে আসতে হবে। প্রকাশ্য-অপ্রকাশ্য কোনভাবেই  স্বতন্ত্র বা অন্য দলের যারা প্রার্থী তাদেরকে কোনোভাবেই বাধা দেয়া যাবে না। কোনো নির্যাতন বা হামলা করা যাবে না। এ ধরণের কোনো অভিযোগ পাওয়া গেলে কাউকেই বরদাশত করা হবে না।

শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন, জনসমাগমের মধ্যে প্রধানমন্ত্রী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এ সময় দলীয় সভানেত্রী পাহাড় থেকে সমতল পর্যন্ত সারাদশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আবারও নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর কর্মসূচি উপলক্ষে পাবনা শহরের মধ্যস্থলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জেলা আওয়ামী লীগ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর ভাষণ শেষে পাবনা অংশে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বক্তব্য দেন।

এসময় পাবনা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এবং পাবনা-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী মো. গালিবুর রহমান শরিফ উপস্থিত ছিলেন।

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাস্বতন্ত্র প্রার্থী
Previous Post

লোকসভায় নিরাপত্তা লঙ্ঘন করায় সাবেক পুলিশের ছেলে গ্রেপ্তার

Next Post

জম্মু-কাশ্মীরে সেনা ট্রাকের ওপর হামলা

Next Post
জম্মু-কাশ্মীরে সেনা সদস্যরা নিরাপত্তা চেকপোস্টে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জম্মু-কাশ্মীরে সেনা ট্রাকের ওপর হামলা

পার্থ টেস্টে কালো আর্মব্যান্ড পরা ক্রিকেটার, আইসিসির শাস্তির মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্থ টেস্টে কালো আর্মব্যান্ড পরায় আইসিসির শাস্তির মুখে খাজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT