প্রায় দুই যুগ পর কিশোরগঞ্জের মিঠামইন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধনের পাশাপাশি হাওরের উন্নয়ন কর্মকা- স্বচক্ষে দেখতেই প্রধানমন্ত্রীর এবারের সফর। রাস্ট্রপতির বাসভবনে মধ্যাহ্নভোজ শেষে মিঠামইনের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।








