ছাত্রলীগে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের মাস আগস্টের শেষ দিনে ছাত্রলীগ আয়োজিত স্মরণ সভায় প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, শিক্ষা-দীক্ষায় এমন ভাবে গড়ে উঠতে হবে যেনো আগামী দিনে তারা নেতৃত্ব দিতে পারে। বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় সবাইকে আগাম সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট।








