চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে নিত্যপণের দাম শুধু বাড়ছেই, কোন প্রচেষ্টাই আসছে না কাজে

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
10:15 পূর্বাহ্ন 15, মার্চ 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের মাছ, ফল ও মসলা বিক্রি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে নিত্যপণের দাম শুধু বাড়ছেই। সরকারের কোন প্রচেষ্টাই যেনো কাজে আসছে না বাজার নিয়ন্ত্রণে। গত সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে লেবু, শশা, ধনিয়া পাতা, টমেটোর মতো পণ্যগুলো। বাজার ভেদে প্রতি ডজন লেবু বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৪০ টাকায়। মানভেদে শশার কেজি ৮০ থেকে ১২০ টাকা। দাম বাড়ার দৌড়ে আরও এগিয়েছে খেজুর। সব থেকে কম দামি খেজুর বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। ভালো মানের খেজুর ২৫০০ টাকা পর্যন্ত।

রোজাদারদের চাহিদার শীর্ষে থাকা তরমুজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে, সেহিসেবে ছোট সাইজের একটি তরমুজ কমপক্ষে ৫০০ থেকে ৬০০ টাকা। ইফতারী সামগ্রী প্রস্তুতে ব্যবহৃত বেগুন বিক্রি হচ্ছে  ৮০ থেকে ১২০ টাকায়। ভরা মৌসুমে আলু জাত ভেদে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৫০ টাকায়। আর টমেটো বিক্রি হচ্ছে মানভেদে ৫০ থেকে ৮০ টাকায়। বেড়েছে কাচা মরিচের দাম। প্রতিকেজি মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।  ব্যবসায়ীদের অভিযোগ, আবহাওয়া খারাপ থাকায় গত সপ্তাহ থেকে সব ধরণের সবজির আমদানি কম। তাই সবজির বাজার চড়া।

এ চিত্র শুধু ঢাকার না ঢাকার বাইরের জেলা গুলোতেও লেগেছে এ উর্ধ্বগতির ছোঁয়া। কারওয়ান বাজারে বাজার করতে আসা তাসলিমা  বেগম চ্যানেল আই অনলাইনকে বলেন: খাইতে পারবো দামটা এমন হওয়া উচিত। বাইরের দেশ গুলোতে দেখেন রমজান মাস আসলে সব ধরণের জিনিস পত্রের দাম কমে। আর আমাদের দেশেই মনে হয় রমজান মাস আসলে সব থেকে বেশি দাম বাড়ে।

কারওয়ান বাজারে কোন পণ্যের সরবরাহে কোন ঘাটতি নেই। কিন্তু কারওয়ান বাজারের ৮০ টাকার বেগুণ হাতিরপুল বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। শুধু রাজধানীতেই গত দু’দিনে নিত্যপণ্যে দাম বেড়েছে ২০ থেকে ৬০ টাকা।

কারওয়ান বাজারে বাজার করতে আসা আরেক ক্রেতা মিনহাজুল বলেন: ৬০ টাকা করে লেবুর হালি চায়। আমি ৫০ টাকা দিয়ে অনেক জোরাজুরি করলাম, দিলোনা। ১ ডজন লেবু কিনতে চাইছিলাম। বাধ্য হয়ে ৬০ টাকা দিয়েই এক হালি লেরবু কিনে নিয়ে যাচ্ছি। আমাদের মতো ফ্যামিলি  এই বাজার খেয়ে পরে বেঁচে থাকা কঠিন।

বিক্রেতারা অভিযোগ করছেন: পাইকারিতেই সবজি জাতীয় বিভিন্ন পণ্যের দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। দেশি শশা পাইকারীতেই বিক্রি হচ্ছে ১২০ টাকা প্রতি কেজি। বেড়েছে সব ধরণের মাছের দামও।

বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন: দাম নিয়ন্ত্রণে আমরা যেসব উদ্যোগ নিচ্ছি সেটার সঙ্গে ভোক্তা অধিকার অধিদপ্তর কাজ করছে। আমরা দেখেছি সুপার মার্কেটসহ ফিক্সড প্রাইসের দোকানে খুচরা বাজারের চেয়ে দাম কম। কাওরান বাজারসহ সব রিটেইল মার্কেটে আমাদের নজরদারি আছে। তাদেরকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। সে চেষ্টা করছি আমরা।

Tags: কারওয়ান বাজারবাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু
Previous Post

চাঁদরাত পর্যন্ত ডাকাতি করে ঈদে বাড়ি ফেরার পরিকল্পনা

Next Post

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় নিহত ১৪

Next Post
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার কারণে ত্রাণের জন্য অপেক্ষা করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় নিহত ১৪

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আজই সিরিজ জিতে নেবে বাংলাদেশ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT