আলুর দাম আরো এক দফা বেড়ে পাইকারিতে বিক্রি হচ্ছে কেজি ৬০ টাকা। ভারতীয় পেঁয়াজের দাম একশ’ টাকায় অপরিবর্তিত আছে। ডিমের দাম কমে ডজন ১শ ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। কমছে শীতের সবজির দামও। চালের দাম বেড়ে যাওয়ার জন্য কর্পোরেট কোম্পানি, চাতাল ও মিল মালিকদের দুষছেন খুচরা বিক্রেতারা।








