চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খোলা সয়াবিন তেলের দাম একটু কমতে শুরু করেছে: প্রেস সচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 01, মার্চ 2025
in অর্থনীতি
A A
সয়াবিন তেল বোতল ও বোতল ভর্তি তেল, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

খোলা সয়াবিন তেলের দাম একটু কমতে শুরু করেছে বলে দাবি করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ যাতে ঠিক পর্যায়ে থাকে, সেটার জন্য আমরা চেষ্টা করছি।’

শনিবার (১ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সয়াবিন তেলের সংকট নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘আমরা প্রতিনিয়ত সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। খোলা ও বোতলজাত—দুই ধরনের সয়াবিন তেলেরই।’

‘এরইমধ্যে খোলা সয়াবিন তেলের দাম একটু কমা শুরু হয়েছে। আশা করছি, সামনে সরবরাহ পরিস্থিতি আরও ভালো হলে দামও একটা ভালো যায়গায় যাবে। বোতলজাত সয়াবিন তেলের ক্ষেত্রে, মার্কেট থেকে এটা উধাও হয়ে গেছে বলে কেউ কেউ অভিযোগ করছেন। আমরা চেষ্টা করছি সরবরাহ যাতে ঠিক পর্যায়ে আসে, সবার জন্য যাতে পর্যাপ্ত সরবরাহ থাকে।’

শফিকুল আলম বলেন, ‘গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এরপর থেকে বন্যা দেখা দেওয়ায় বেশ কয়েকটি মাস সেদিকে মনোযোগ দিতে হয়েছে সরকারকে। ছয়-ছয়টি বন্যা হয়েছে। অক্টোবর থেকে অন্তর্বর্তী সরকারের সমস্ত শাখা, উপদেষ্টাদের ও যারা নিত্যপণ্যের মূল্য ও খাবার নিয়ে কাজ করেন—সবাইকে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছিলেন, রোজাকে কেন্দ্রীভূত করে জীবনযাত্রার মান কীভাবে কমানো যায়, সেদিকে যাতে মনোযোগ দেওয়া হয়।’

এই রোজায় বেশিরভাগ খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে চলে আসছে দাবি করে তিনি বলেন, ‘পুরো রমজানজুড়ে কীভাবে দাম সহনীয় পর্যায়ে রাখা যায়, সেদিকে মনোযোগ থাকবে অন্তর্বর্তী সরকারের।’

‘রোজার সময় কিছু কিছু পণ্যের ভোগ বেড়ে যায়। বিশেষ করে, ভোজ্যতেল, স্ন্যাকস, ছোলা ও খেজুরের ক্ষেত্রে আমরা এটি দেখি। প্রতিটি পণ্যের ক্ষেত্রে সরকারের মনোযোগ হচ্ছে, কীভাবে (এগুলোর মূল্য) সহনীয় পর্যায়ে রাখা যায়।’

তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড, ট্যারিফ কমিশন ও কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। সবার যৌথ প্রয়াসে আমরা বলতে পারি, অনেক পণ্যের দাম সহনীয় পর্যায়ে চলে এসেছে। পুরো রমজানে এটা কীভাবে আরও সহনীয় করা যায়, সেদিকে মনোযোগ দেওয়া হবে। ভোজ্যতেলসহ কিছু পণ্যের সরবরাহ কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়েও কাজ করছে সরকার।’

ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে কীভাবে কাজ করা হচ্ছে— এ বিষয়ে পেস সচিবের ভাষ্য, ‘আমরা প্রতিদিন মনিটর করছি। কত টন ভোজ্যতেল বিদেশ থেকে এসেছে পরিশোধনের জন্য, সেটা আমরা দেখছি। সরবরাহ পরিস্থিতি সামনে আরও ভালো হবে।’

Tags: প্রেস সচিব শফিকুল আলমভোজ্য তেলরমজান
Previous Post

নাটকীয় বৈঠকের পরে যুক্তরাষ্ট্র বিষয়ে যা বললেন জেলেনস্কি

Next Post

জেনারেল ওয়াকার উজ জামান দেশাত্ববোধ ও সার্বভৌমত্ব রক্ষার একজন মহানায়ক

Next Post
জেনারেল ওয়াকার উজ জামান দেশাত্ববোধ ও সার্বভৌমত্বের কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনারেল ওয়াকার উজ জামান দেশাত্ববোধ ও সার্বভৌমত্ব রক্ষার একজন মহানায়ক

জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে সংলাপ ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলেনস্কিকে 'মারধর না করে' সংযম দেখিয়েছেন ট্রাম্প: রাশিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT