চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্রাম্যমাণ আদালত দেখে পেঁয়াজের দাম কমল কেজিতে ৮০ টাকা

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
12:51 অপরাহ্ন 11, ডিসেম্বর 2023
in - সেমি লিড, অর্থনীতি, জনপদ, জয়পুরহাট
A A
পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালত ও ক্রেতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের বিভিন্ন হাট-বাজারে লাগামহীনভাবে বেড়েছে পেঁয়াজের দাম। শহরের নতুনহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা ২০০ টাকা কেজির পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি করা শুরু করেন।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে শহরে নতুনহাট বাজারে অভিযানের মুহূর্তে কেজি প্রতি ৮০ টাকা কমে যাওয়ায় সাধারণ ক্রেতারা পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন। এসময়  বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় সাথে ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায়সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। প্রতি কেজিতে ৮০ থেকে ১০০ টাকা বাড়িয়ে দেয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে জয়পুরহাটের জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজীর নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাদের ক্রয় রশিদ সংগ্রহ করা হয়েছে এবং সঠিক মূল্যতালিকা টানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। তবে ব্যবসায়ীদের দাবি, ভারত পেঁযাজ রপ্তানি বন্ধ করে দেয়ায় এমনটা হয়েছে।

Tags: জয়পুরহাটপেঁয়াজের দামভ্রাম্যমাণ আদালত
Previous Post

নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ বিএনডব্লিউএলএ’র সভা অনুষ্ঠিত

Next Post

ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব নাকোচ হোল্ডার, পুরান ও মেয়ার্সের

Next Post
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার মাঠে, প্রস্তাব নাকোচ করে দুঃখ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব নাকোচ হোল্ডার, পুরান ও মেয়ার্সের

কুড়িগ্রামে ঘন কুয়াশায় পথচারীরা চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT