চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবুরও ‘সেঞ্চুরি’

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
8:12 পূর্বাহ্ন 10, মার্চ 2023
in - সেমি লিড, অর্থনীতি
A A
সবুজ লেবুর ঝুড়ি, লেবুর গাছের পাতা ও ফল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে চাহিদার তুলনায় যোগান কম এমন অজুহাতে বেড়েই চলেছে লেবুর দাম। জাত এবং আকার ভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত। এমন পরিস্থিতিতে অনেক ক্রেতাকেই দাম শুনে ফিরতে হচ্ছে খালি হাতে।

লেবুর দাম বেশির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলেছে: শীতে লেবুর চাহিদা কম ছিলো। তখন প্রতি হালি লেবু বিক্রি হয়েছে ২০ টাকায়। শীতের পর এখন গরম পড়তে শুরু করেছে। আর শরবতে লেবুর চাহিদাও বেড়েছে। কিন্তু এখন লেবুর মৌসুম না হওয়ায় এবং চাহিদা বেড়ে যাওয়ার কারণে দাম বাড়তি।

খামারি পর্যায় থেকে বলা হচ্ছে: আবহাওয়া শুষ্ক হওয়ায় বছরের এ সময়টাতে লেবু গাছে যে ফুল আসে তার অধিকাংশ ঝরে পড়েছে। যার কারণে ফলন কম হয়েছে। বৃষ্টিপাত হলে শুরু হলে ফুল ঝরবে না। তখন ফলন বাড়বে। দামও কমে আসবে।

রাজধানীর কারওয়ান বাজার,  হাতিরপুল, রামপুরা, ঝিগাতলা, মোহাম্মদপুর টাউনহল বাজার ঘুরে দেখা গেছে- প্রতি হালি এলাচি লেবু ৪০, গোল লেবু ৪০ থেকে ৫০, কলম্বো লেবু ৬০ থেকে ৭০ এবং ভালো মানের কাগজি লেবু ৮০ থেকে ১০০টাকা বিক্রি হচ্ছে।

ঝিগাতলা বাজারে দেখা হয় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকুরি করা এমডি আরিফুর রহমানের সঙ্গে। লেবু কিনেছেন কিনা- জানতে চাইলে তিনি জানান: বিক্রেতাকে জিজ্ঞেস করেছিলেন লেবু কত? বিক্রেতা তাকে জানায় ১০০টাকা। তিনি এক ডজন ভালো মানের চান। বিক্রেতা ব্যাগে ঢুকিয়ে দেওয়ার পর ১০০টাকা দিতে গেলে সে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে- মামা ১ হালি ১০০টাকা। ১ ডজন ৩০০!

তাজা সবুজ লেবু, স্বাস্থ্যকর ও পুষ্টিকর ফল. Channel i News - চ্যানেল আই নিউজ

আরিফুর বলেন: আমি কিছুক্ষণ যেন বুঝতে পারছিলাম না কি হচ্ছে। পরে ৩০০টাকা দিয়ে চলে আসি। মন চাইছিল ফেরত দেই। কিন্তু লজ্জায় সেটা করতে পারলাম না।

মোহাম্মদপুর টাউনহল বাজার থেকে ফজলুর রহমান ৮০ টাকা দরে কলম্বো লেবু কিনে আবার ফেরত দিয়েছেন বলে জানান এ প্রতিবেদককে। তিনি বলেন: বিক্রেতার কাছে দাম জানতে চাইলে তিনি ৮০ টাকার কথা বলেছিলেন। তিনি ভেবেছিলেন ৮০ টাকায় এক ডজন। নিতে চাইলে বিক্রেতা ৪টি লেবু ফজলুর রহমানে ব্যাগে তুলে দেন। পরে ভুল বুঝতে পেরে লেবু ফেরত দিয়ে এসেছেন তিনি।

তবে খুচরা পর্যায়ে লেবুর দাম বেশি হলেও কৃষক বেশি লাভবান হচ্ছেন না। ১০০০-১২০০ টাকা শ’ কিনে আনা লেবুও বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা দরে। সেক্ষেত্রে একজন  খুচরা ব্যবসায়ী লেবু প্রতি লাভ করছে ৮ থেকে ১০ টাকা।

Tags: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিলেবু
Previous Post

‘মৃত্যুর আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই’

Next Post

জার্মানিতে গির্জায় বন্দুকধারীর হামলায় ৬ জন নিহত

Next Post
জার্মানিতে গির্জায় বন্দুকধারীর হামলার সময় পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানিতে গির্জায় বন্দুকধারীর হামলায় ৬ জন নিহত

বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

অচেনা তুর্কমেনিস্তানের বিপক্ষে আত্মপ্রত্যয়ী বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT