ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার। এনিয়ে একমাসের ব্যবধানে দুইবার জ্বালানি তেলের দাম কমল। পয়লা এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হবে। জ্বালানি তেলের দাম পরপর দুই মাসে কমানোর ঘটনা এই প্রথম। প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় এখন বাংলাদেশের চেয়ে ডিজেল ও কোরোসিনের দাম বেশি।







