চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিগত সরকার উন্নয়নের নামে পরিবেশকে ধ্বংস করেছে: হাসান আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2025
in পরিবেশ
A A
বাংলাদেশের তরুণ নেতারা একসঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ ভাবনা শীর্ষক সংলাপে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণসহ অন্যরা।

সুস্থ জীবনযাপনের জন্য পরিবেশ রক্ষার কোন বিকল্প নেই। পরিবেশ, প্রাণ—প্রকৃতি রক্ষায় জাতি হিসেবে আমরা কোন সফলতা অর্জন করতে পারিনি। পরিবেশ সুরক্ষার ইনডেক্সে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৯তম। পরিবেশ সুরক্ষায় জাতি হিসেবে আমরা ব্যর্থ। বায়ুদূষণে বিশ্বের সাড়ে ১২শ শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। বিগত সরকারের আমলে উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা হয়েছে।

রামপাল কয়লাচালিত বিদুৎ প্রকল্পের কারণে সুন্দবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। মাতারবাড়ি, বড়পুকোরিয়া, পায়রাসহ বেশ কয়েকটি কয়লা ভিত্তিক বিদুৎ কেন্দ্র পরিবেশ সুরক্ষা বিবেচনা করে তৈরি করা হয়নি। পরিবেশের ক্ষতি করে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলে তা টেকসই হয় না।

আজ বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ডিবেট ফর ডেমোক্রেসি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংলাপে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এসব কথা বলেন। সংলাপটি তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আওয়ামী সরকার জলবায়ু তহবিলের টাকায় সড়কে বাতি বসানো, বাস টার্মিনাল তৈরি, রাস্তা—ঘাট মেরামত, কলেজ ভবন নির্মাণ, পুকুরের ঘাট বাধানো, পার্ক তৈরি, জলবদ্ধতা নিরসন, অবকাঠামো নির্মানসহ অপ্রয়োজনীয় অনেক কাজে বিপুল অর্থ ব্যয় করেছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার সাথে তেমন কোন সম্পর্ক ছিল না।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, পরিবেশ রক্ষার শিক্ষা ঘর থেকে হওয়া উচিত। ধর্মীয় শিক্ষার পাশাপাশি পরিবেশ নিয়ে ছোট বেলা থেকেই ধারণা দেওয়া দরকার। দূষণে—দূষণে আমরা জর্জরিত হয়ে যাচ্ছি। গত ৫৪ বছরে আমাদের মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। আমরা একদিকে জলবায়ুর ঝুঁকিতে রয়েছি। অন্যদিকে জলবায়ু ঋণের বোঝা টানছি। বাংলাদেশ যাতে জলবায়ু ঋণের বোঝার ফাঁদে আর না পড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ৫২, ৬৯, ৭১, ৯০ ও ২৪ এ তরুণরা দেশের গণন্ত্রের জন্য যেভাবে ভূমিকা রেখেছে আমি আশা করি পরিবেশ রক্ষায়ও আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংলাপে আরও বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন ও ডিবেট ফর ডেমোক্রেসি’র পরিচালক ড. এস এম মোর্শেদ।

সংলাপে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, ইডেন মহিলা কলেজ ও তেজগাঁও কলেজের বিতার্কিকরা অংশগ্রহণ করেন।

Tags: ডিবেট ফর ডেমোক্রেসিপরিবেশ রক্ষাপ্রকৃতি ও জীবন ফাউন্ডেশন
Previous Post

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে যাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

Next Post

জাতিসংঘে সাইডলাইন বৈঠকে গণতান্ত্রিক রূপান্তরে দেশের অগ্রযাত্রা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

Next Post
বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাতিসংঘে বৈঠকে গণতান্ত্রিক রূপান্তর আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে সাইডলাইন বৈঠকে গণতান্ত্রিক রূপান্তরে দেশের অগ্রযাত্রা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

সিইসি নির্বাচন প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT