চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্ত সাংবাদিকতার চর্চা পরিবেশগত সঙ্কট মোকাবেলায় ভূমিকা রাখবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:37 অপরাহ্ন 03, মে 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের সাংবাদিকরা পরিবেশগত সংকট নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশগত সংকট মোকাবেলায় সংবাদমাধ্যমগুলোর আরও শক্তিশালী ভূমিকা রাখার ওপর জোর দিয়েছেন বিশিষ্ট সাংবাদিকরা।

ক্ষতিগ্রস্ত মানুষদের ওপর পরিবেশ-বিরোধী কর্মকাণ্ডের প্রভাব তুলে ধরা ও দায়িদের চিহ্নিত করা, দায়িত্বশীলদের ভূমিকা বাড়ানোর মাধ্যমে সম্ভাব্য সমাধানের উদ্যোগ বাড়বে।

শুক্রবার ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪ উপলক্ষে রাজধানীতে গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান সমষ্টি আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেন, পরিবেশ ও জলবায়ুগত প্রবণতা, সেগুলোর কারণ ও প্রভাব নিয়ে পদ্ধতিগত উপায়ে বিশ্লেষণধর্মী এবং অনুসন্ধানী রিপোর্ট করার মাধ্যমে তারা পরিবেশের ক্ষতি মোকাবেলায় আরো কার্যকর ভূমিকা রাখতে পারেন।

বাংলাদেশে পরিবেশগত সঙ্কট মোকাবেলায় সাংবাদিকদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্তারা পরিবেশ ও জলবায়ুগত বিপর্যয়ের মতো বিষয়গুলোর সঙ্গে মুক্ত সাংবাদিকতার সম্পর্কের দিকটি তুলে ধরে বলেন, মুক্ত সাংবাদিকতার পরিপূর্ণ চর্চা থাকলে পরিবেশ ও জলবায়ুগত অনেক বিষয়ে সাংবাদিকরা আরো ভ‚মিকা রাখতে পারবেন। এজন্য সহায়ক আইনি কাঠামো, নীতির ও প্রাতিষ্ঠানিক চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরা একটি চ্যালেঞ্জিং বিষয়। বিজ্ঞানভিত্তিক তথ্যের অভাব, পরিবেশ-বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্তদের চাপ বা হুমকি, নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলো এ ধরনের সাংবাদিকতার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। আবার এরকম বিশেষায়িত বিষয়বস্তুর ওপর সাংবাদিকদের প্রস্তুতির ঘাটতিও এ ধরনের রিপোর্টিংয়ের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।

বাংলাদেশে প্রেস কনফারেন্সে অংশগ্রহণকারীরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম মিঠু, জাহিদ নেওয়াজ খান, শাহনাজ বেগম কাওসার সোহেলি, সালমা ইয়াসমিন, শাহনাজ পারভীন এলিস, কামরুন্নাহার, বোরহানুল হক সম্রাট, তানিয়া রহমান, আতিকা রহমান, শাহনাজ শারমীনসহ অন্যরা।

সমষ্টি’র নির্বাহী পরিচালক ও চ্যানেল আই-এর জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর মাসরুর জামান এতে স্বাগত বক্তৃতা করেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪-এর প্রতিপাদ্যের বিভিন্ন দিক এবং ২০২২ সালে সমষ্টি আয়োজিত প্রেস ফ্রিডম ক্যাম্পে প্রণীত ঢাকা ঘোষণার সার-সংক্ষেপ তুলে ধরেন সমষ্টি’র গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক।

ঢাকা ঘোষণায় স্বাধীন সাংবাদিকতাকে আরও সুরক্ষিত করা ও সহায়ক পরিবেশ তৈরির জন্য গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন, নীতি, বিধি-বিধান ও অন্যান্য উপাদান বিলুপ্ত করতে এবং গণমাধ্যমের বিভিন্ন দিক নিয়ে আইনপ্রণেতা ও নীতি-নির্ধারণী পক্ষ, গণমাধ্যম প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন অংশীজনদের জন্য সুপারিশ প্রণয়ন করা হয়।

Tags: মোকাবেলাসমষ্টি
Previous Post

জিম্বাবুয়ের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

Next Post

ঈদের পর ৪০ সিনেমা হলে মুক্তি পেল নতুন দুই ছবি

Next Post
নতুন দুই সিনেমার পোস্টার, যেখানে বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীর ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের পর ৪০ সিনেমা হলে মুক্তি পেল নতুন দুই ছবি

প্রধানমন্ত্রী চোখ পরীক্ষা করানোর জন্য টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT