চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামাবাদে ‘রেড জোনের’ সামনে ইমরান সমর্থকদের অবস্থান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 27, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানে রেড জোনের সামনে পুলিশ সদস্যরা নিরাপত্তা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসলামাবাদে সেনা নামানো হয়েছে। তাতেও ইমরান-সমর্থকদের দমানো যায়নি।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিরাট মিছিল নিয়ে মধ্য ইসলামাবাদে পৌঁছে গেছেন তার সমর্থকেরা। পুলিশ এবং সেনার সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হলেও তাদের ছত্রভঙ্গ করা যায়নি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) মধ্যরাতে আন্দোলনকারীদের উপর চড়াও হয় সেনা। শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, তাদের নেতা ইমরান খানকে জেল থেকে মুক্তি দিতে হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও জানিয়েছে, মাঝরাতে মধ্য ইসলামাবাদের সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর কাঁদানে কাঁদানে গ্যাস ছুঁড়তে ছুঁড়তে ইমরান-সমর্থকদের সরানোর চেষ্টা করা হয়। বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিন দুপুরে ইসলামাবাদের রেড জোনে সমস্ত নিরাপত্তার বেষ্টনী ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। এখানেই আছে যাবতীয় সরকারি অফিস। আন্দোলনকারীদের নেতৃত্ব দেন ইমরানের স্ত্রী। তার কনভয় সমস্ত নিরাপত্তার বেষ্টনী ভেঙে রেড জোনে ঢোকে। তার সঙ্গেই হাজার হাজার ইমরান-সমর্থক সেখানে ঢুকে পড়ে অবস্থান করতে শুরু করেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার কোনো প্রশ্নই নেই। পাশাপাশি যাবতীয় গণ্ডগোলের জন্য ইমরানের স্ত্রীকে দায়ী করেছেন তিনি। বস্তুত, আন্দোলনকারীদের হাতে প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের মৃত্যুও হয়েছে। এই সবকিছুর দায় ইমরানের স্ত্রীকে নিতে হবে বলে নাকভি জানিয়েছেন।

হাজার হাজার ইমরান-সমর্থক এখনো ইসলামাবাদে অবস্থান করছেন। ইমরান খান জেল থেকে বার্তা দিয়ে জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনচালিয়ে যেতে হবে। ইমরানের মুক্তির পাশাপাশি আন্দোলনকারীদের দাবি, বর্তমান সরকারকে বরখাস্ত করতে হবে।

আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এখনো পর্যন্ত ছয়জন আন্দোলনকারী এবং চারজন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে সংঘর্ষে। বিপুল পরিমাণ পুলিশ, সেনা এবং প্যারা মিলিটারি মোতায়েন করা হয়েছে রাজধানীতে। শনিবার থেকে সেখানে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

Tags: ইমরান খানইসলামাবাদপাকিস্তানরেড জোন
Previous Post

চট্টগ্রামে আইনজীবী হত্যা: পুলিশের অভিযানে আটক ২৭

Next Post

ইলিশ কেজি প্রতি ১ হাজার টাকার নিচে করার চেষ্টা করছি: প্রাণিসম্পদ উপদেষ্টা

Next Post
প্রাণিসম্পদ উপদেষ্টা একজন মহিলা, চশমা পরা, হালকা পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলিশ কেজি প্রতি ১ হাজার টাকার নিচে করার চেষ্টা করছি: প্রাণিসম্পদ উপদেষ্টা

হাইকোর্টে ইসকন নিষিদ্ধের আবেদনে শুনানি চলাকালে আইনজীবীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসকন নিষিদ্ধের আবেদনে হাইকোর্টে যা বললেন অ্যাটর্নি জেনারেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT